editor
প্রকাশিত: 11:56 AM, October 8, 2021

পুলিশে এসআই পদে নিয়োগ
অনলাইন ডেস্ক
বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৭ অক্টোবর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের জন্য police.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে আবেদন প্রক্রিয়ার ধাপগুলো শুরু করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসআই পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি। আর আবেদনকারীর বয়সসীমা ধরা হয়েছে ১৯ থেকে ২৭ বছর। অতিরিক্ত যোগ্যতা হিসেবে পাশাপাশি কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকতে হবে। এছাড়া প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
এবার পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি বেঁধে দেওয়া হয়েছে।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
1 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
1 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
8 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
2 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা