editor
প্রকাশিত: 10:35 PM, October 19, 2021

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ওসমানী হাসপাতালে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে “রুখে দাড়াও বাংলাদেশ” স্লোগানে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপতালের মিডলেভেল চিকিৎসক পরিষদ। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ গেইটে কর্মসূচি পালন করা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের জনপ্রিয় সংগঠন মিডলেভেল চিকিৎসক পরিষদ এর উদ্যোগে এবং সংগঠনের সভাপতি ডা.প্রশান্ত সরকারের নির্দেশক্রমে শারদীয় দুর্গোৎসবে দেশব্যাপী পূজামন্ডপ ও প্রতিমা ভাঙ্গচুর, হত্যা, লুটপাট, আগুন সন্ত্রাস তথা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা.জহিরুল হাসান খান এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ডা.মোহাম্মদ হাসান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগটনের যুগ্ম-সম্পাদক ডা.জলিল কায়সার খোকন, সাংগঠনিক সম্পাদক ডা.সাবের আহমদ, ডা.আদনান চৌধুরী, দপ্তর সম্পাদক ডা.অরূপ রাউৎ।
প্রতিষ্টান প্রধান হিসেবে অধ্যক্ষ অধ্যাপক ডা.ময়নুল হক মনোভাব ব্যক্ত করে বলেন, ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্তী ও অধ্যাপক নাসরিন আক্তার এবং মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের সহকারি ও সহযোগী অধ্যাপকবৃন্দ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মিডলেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা.এম নূরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তৃতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী উগ্রবাদী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে যেনো এ ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রশাসন,আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সকল সচেতন নাগরিককে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি কেউ সংখ্যালঘু নয়,সংখ্যালঘু উগ্রবাদীরা। কিন্তু সকল ধর্মের সচেতন সংখ্যাগুরু নাগরিকদের নীরবতা তাদের সংখ্যালঘু বানিয়ে উগ্রবাদীদের সংখ্যাগুরু করে দিচ্ছে।
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিওমেক শাখার সভাপতি ডা.সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাসান নাজমুল, বিএমএ নেতা ডা.আজিজুর রহমান রুমান।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে