editor
প্রকাশিত: 12:32 AM, October 20, 2021

মেয়র আরিফের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ
লন্ডন প্রতিনিধি
সিলেট সিটি করপোরেশনে মেয়র আরিফুল হকের বিরুদ্ধে লন্ডনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টায় হোয়াইটচ্যাপলের মাইদা গ্রিল রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন প্রবাসী আনিসুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বাংলাদেশের সিলেট নগরীর বাসিন্দা। সোবহানিঘাট এলাকায় আমার পিতা আরকান আলী ১৯৮২ সালে গুল মোহাম্মদ ও আব্দুর রহিম নামে দুই ব্যক্তির কাছ থেকে ২৪ শতক জায়গা ক্রয় করেন। ক্রয় করার পর থেকে জায়গাটি আমরা ভোগদখল করে আসছি।
পরে মালিকানার কাগজপত্র দিয়ে আমরা সিটি করপোরেশনের অনুমতিক্রমে ক্রয়কৃত জমিতে দোকান নির্মাণ করি। স্থাপনার কাজ শেষ হলে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়। আমাদের মালিক মেনেই ২০২০ সালের ২৭শে জুলাই সিলেট সিটি করপোরেশন হোল্ডিং বিবরণী (হোল্ডিং নং-২৩১০/২) প্রেরণ করার জন্য নোটিশ প্রদান করে। নোটিশে মেয়র আরিফুল হকের স্বাক্ষর ছিল।
নোটিশ পাওয়ার পর আমার পরিবারের পক্ষ থেকে যথানিয়মে ট্যাক্স প্রদান করি।
আনিসুল হক আরও বলেন, আমরা প্রবাসে থাকায় জমির বিষয়ে তেমন খোঁজখবর রাখা সম্ভব হয়নি। যার ফলে জমির নামজারি না হওয়ায় ২০০২ সালে আমাদের পরিবারের পক্ষ থেকে সিলেট জজ কোর্টে একটি মামলা করি। মামলাটি বিচারাধীন রয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং জায়গা আমাদের দখলে থাকার পর নোটিশ ছাড়াই গত ১৫ই আগস্ট মেয়র আরিফুল হকের নেতৃত্বে ও উপস্থিতিতে জোরপূর্বক দখল করা হয়। শুধু দখল নয়, ঘরবাড়িসহ সকল স্থাপনা ভেঙে ফেলা হয়।
মামলা চলমান থাকার পরও তিনি বলেছেন, আদালতের রায়ে জমিটি দখল নিয়েছেন। কিন্তু এ সংক্রান্ত কোনো কাগজ দেখাতে পারেননি। তিনি বলেছেন, আদালতে বিচারাধীন তাই কাগজ দেয়া যাবে না। পরে আমরা তথ্য অধিকার আইনে কাগজ দাবি করলেও তা দিতে অস্বীকার করেন। আদালতে বিচারাধীন থাকায় কাগজ দিতে পারছেন না তাহলে জায়গা দখল কীভাবে করলেন মেয়র? কাগজ যাচাই না করে মেয়র যা করেছেন, তা আদালত অবমাননার শামিল। সিটি করপোরেশনের কাজ হলো নাগরিকদের সেবা দেয়া, কিন্তু তারা এখন দখলদার হয়ে উঠেছে।
মেয়রের বক্তব্যে আমরা হতাশ, ক্ষুব্ধ। আমার অসহায় পরিবারের চাওয়া আদালতের সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা যেন নাগরিক অধিকার সম্মানটুকু পাই। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ক্রয় সূত্রে জায়গার মালিক দাবি করা মরহুম আরকান আলীর ছেলে আনিসুল হক ও মেয়ে আবিদা সুলতানা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইদুর রহমান সাঈদ ও সামছুর রহমান মাতাব প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে