editor
প্রকাশিত: 8:55 PM, October 20, 2021

এক বছরে ২কোটি ৯৩লাখ ৬০হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন গত বছরের ১৩ আগস্ট ৮ টি থানা/ফাঁড়ি নিয়ে যাত্রা শুরু করে। সীমিত জনবল ও যানবাহন এবং অপর্যাপ্ত লজিস্টিক সামগ্রী ব্যবহার করে সদ্য সৃষ্ট রিজিয়নটি সিলেট বিভাগের ৪টি, ঢাকা বিভাগের ২টি এবং চট্টগ্রাম বিভাগের ১টি জেলার মহাসড়ক নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাইওয়ে পুলিশ মূলত মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতসহ যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান এবং মহাসড়কে অবৈধ যানবাহন অপসারনে কাজ করে যাচ্ছে।
গত ১ বছরে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত গতির যানবাহনের বিরুদ্ধে ৩ হাজার ৬১৮ টি, অবৈধ যানবাহনের বিরুদ্ধে ৬ হাজার ৪৬২ টি আইনগত ব্যবস্থা গ্রহণসহ মোট ১০ হাজার ৮৯১টি প্রসিকিউশন দাখিল করে ২ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। শুধু আইনগত ব্যবস্থা নয়, দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি একটি উল্লেখ্যযোগ্য অংশ সেই উদ্দেশ্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন ১০০ টি সচেতনতামূলক সভায় ৭ হাজার ২০০ জনকে সচেতন করার চেষ্টা করেছে। ৪৪ টি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ২হাজার ৪৭২ জন চালক হেলপারদের প্রশিক্ষণ প্রদান করেছে। ৫২ টি কমিউনিটি ফোরামের মাধ্যমে ৮৬৭ জন কমিউনিটি পুলিশি সদস্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জনসচেনতা সৃষ্টিতে কাজ করে চলেছেন। এছাড়াও ৫৫ টি স্থানে সাইন বোর্ড স্থাপন। এবং ১৫ হাজার লিফলেট বিতরণ করে সাধারন জনগনকে সচেনতন করা হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ১৫৭ টি নিয়মিত মামলা জিডি করা হয়েছে। ১১৯ টি তদন্তাধীন মামলা নিষ্পত্তি করা হয়েছে। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন