editor
প্রকাশিত: 2:54 PM, January 5, 2022

বিমান ভাড়া কমানোর দাবিতে স্মারকলিপি প্রদান
বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার… এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৮৪ সালে প্রবাস ফেরত সম্মানীত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক বাংলাদেশী প্রবাসীদের কল্যাণার্থে প্রতিষ্ঠিত সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ২০২১-২০২৬ খ্রীষ্টাব্দের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ৫ জানুয়ারি বুধবার বেলা ১১.০০ ঘটিকায় মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী বরাবরে জেলা প্রশাসক, সিলেট এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মাসুদ আহমদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, সমাজ কল্যাণ সম্পাদক জুমান আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, সহ প্রচার সম্পাদক তারেক মোহাম্মদ রেদওয়ান, সহ যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আলম কিবরিয়া, সহ সাংস্কৃতিক সম্পাদক জাবেদুল ইসলাম দিদার ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক কাজী মোশাররফ রাশেদ এডভোকেট।
স্মারকলিপির বিষয়বস্তু ঃ আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বাংলাদেশী প্রবাসীদের পরিচিত সামাজিক সংগঠন “জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ” এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হই। আমরা চরম উদ্ভেগের সাথে আপনাকে জানাচ্ছি যে, বিগত কয়েক বৎসর যাবত বিশ্বব্যাপী বিমানের ভাড়া কিছুটা বৃদ্ধি পেলেও মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশ বিমানের ভাড়া অত্যাধিক হারে বৃদ্ধি করা হয়েছে। এতে করে দেশের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বিদেশগামীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লেখ করা আবশ্যক যে, প্রতি বছর আমাদের প্রবাসীরা দেশে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রেরণ করে থাকেন, যাহা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উক্ত প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রার মধ্যে অধিকাংশই মধ্যপ্রাচ্যের প্রবাসীরা প্রেরণ করে থাকেন। তাছাড়া মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের বেশিরভাগই মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্য। তাঁরা বিভিন্নভাবে ধার-কর্জ করে কিংবা জায়গা জমি বিক্রি করে আয় রোজগারের আশায় মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে গমন করেন এবং তাদের নিজেদের পরিবারের তথা দেশের অর্থনীতিতে অবদান রাখেন। তাছাড়া বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে আমাদের প্রবাসীরা কাজের ও আয়-রোজগারের অভাবে নিদারুন অর্থ কষ্টের মধ্যে প্রবাসে দিনাতিপাত করছেন। এমতাবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া হ্রাস করা একান্ত আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। অতএব মহোদয় সমীপে নিবেদন এই যে, উপরোক্ত অবস্থা বিবেচনাক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলাচলকারী সর্ব রোটে বিমান ভাড়া কমানো ও বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া হ্রাস করার পক্ষে যেন মহোদয়ের সদয় মর্জি হয়।
স্মারকলিপি প্রদানের পর উপস্থিত জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় কাকলী শপিং সেন্টার থেকে কেন্দ্রীয় কার্যালয় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়ের স্থান নির্ধারণ করে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ জানানো হবে।বিজ্ঞপ্তি
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
6 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)