editor
প্রকাশিত: 2:49 PM, July 1, 2023
অনলাইন ডেস্ক
রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা কূটনীতিকদের মধ্যে প্রথমে হোলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। তার পর জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নিহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর পর ইতালি, যুক্তরাষ্ট্র ও জাইকার প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ফুল দেওয়ার সময় তারা সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শনিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি উপেক্ষা করেই কূটনীতিকরা হোলি আর্টিজানের সামনে এসে অপেক্ষা করেন। পরে সবাই একে একে শ্রদ্ধা জানান। ফুল দেওয়া শেষে সবাই ঘটনাস্থল ছেড়ে যান। তবে কেউ গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজান বেকারিতে ঢুকে অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে জঙ্গিরা। তারা কুপিয়ে ও গুলি করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে হত্যা করে, যাদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন