editor

প্রকাশিত: 10:22 PM, July 19, 2023

নবীগঞ্জে জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু

নবীগঞ্জে জমিতে চাষ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কৃষকের মৃত্যু
ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।।
নবীগঞ্জে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বাড়ী ফেরা হলোনা কৃষক রফিক মিয়ার৷ পল্লীবিদ্যুৎ এর খুঁটির মাথা থেকে ঝুলন্ত কাঠ সহ তার কৃষকের উপরে পরে গিয়ে তারের সাথে জড়িয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ সন্তানের জনক  কৃষক রফিক মিয়া (৫৫) এর  মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের শ্রীধর পুর গ্রামের মৃত উসমান উল্লার পুত্র৷ স্থানীয় এলাকাবাসী ও কৃষকের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুলাই) বেলা অনুমান ২টার দিকে কৃষক মোঃ রফিক মিয়া  বাড়ির পাশ্ববর্তী  (হাওরে) তার জমিতে ধানের চারা রোপণ করার সময়, হঠাৎ পল্লী বিদ্যুৎ এর খুঁটির মাথা থেকে ঝুলন্ত কাঠ ও তার কৃষকের ওপর পরে গেলে তিনি  বিদ্যুৎ এর তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু রবণ করেন। এসময় স্থানীয় লোকজন তাঁকে তারের সাথে জড়ানো অবস্থায় দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ এর অভিযোগ কেন্দ্র ইনাতগঞ্জে বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করা হলে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেয়া হয়৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কৃষকের নিথর দেহ বাড়ীতে নিয়ে আসেন৷ খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দীন আহমেদ সহ একদল পুলিশ লাশটি পুলিশ হেফাজতে থানায় নিয়ে যান৷ এদিকে এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের এ,জি,এম (এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা একটি দূর্ঘটনা ও দু:খজনক সংবাদ, আমরা সরেজমিনে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবো৷ এঘটনায় কৃষকের গ্রামের বাসিন্দা, বিশিষ্ট আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল বলেন,ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক, আমরা গভীরভাবে শোকাহত ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করছি, আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে আরো সচেতনতা অবলম্বন করবেন ও সদ্য প্রয়াত কৃষক পরিবারের পাশে দাঁড়াবেন বিদ্যুৎ কর্তৃপক্ষ৷ এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: ছালিক মিয়া বলেন, প্রবীণ এই কৃষকের বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি,এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করছি, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন৷ কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন৷ এদিকে জমিতে ধান চারা রোপণ করতে গিয়ে কৃষকের এ মৃত্যুকে গ্রামবাসী দূর্ঘটনা মানতে নারাজ অনেকেই অভিযোগ করে বলেন  জরাজীর্ণ কাঠের বিষয়টি এর আগেও বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নেয়ায় এ ঘটনাটি ঘটেছে৷ তবে এ অভিযোগ অস্বীকার করেন বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের এজি,এম৷ অপরদিকে  কৃষক রফিক মিয়ার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন