editor
প্রকাশিত: 11:33 AM, January 5, 2024
অনলাইন ডেস্ক
রোববার অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নিজস্ব ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনের দিন অর্থাৎ ৭ই জানুয়ারি দূতাবাসে পাবলিক সার্ভিস বন্ধ থাকবে।
এদিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে চোখমুখ খোলা রাখার পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, যদিও নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে মনে হচ্ছে তবু সংঘর্ষ এবং সহিংসতা হতে পারে। কোনো রকম পূর্বাভাস বা সতর্কতা ছাড়াই নির্বাচনের দিন, নির্বাচনের সময়টাতে এবং পরের কয়েক সপ্তাহ সহিংসতা হতে পারে।
তাই যেকোনো লোকসমাগমের স্থানে সতর্কতা চর্চা করতে মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, আপনাদেরকে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা রিভিউ করা উচিত। চারপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকতে হবে। তা হতে পারে স্থানীয় ইভেন্ট। আপডেটগুলো জানতে মনিটরিং করতে হবে স্থানীয় সংবাদ মাধ্যমকে।
এতে আরও বলা হয়, বাংলাদেশে বসবাসকারী, কর্মে যুক্ত এবং ভ্রমণে থাকা মার্কিন নাগরিকদেরকে কঠোর নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে হবে। চলাচল এবং ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধগুলো অনুসরণ করতে হবে। প্রতিবাদ বিক্ষোভ বা গণঅসন্তোষ চলাকালে এইসব ভ্রমণে বিধিনিষেধ আরও বৃদ্ধি করা হতে পারে।
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,