editor
প্রকাশিত: 10:35 AM, March 8, 2024
ডেস্ক রিপোর্ট
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ২০২৪-২০২৬ নির্বাচনে টানা দ্বিতীয় বার সহসভাপতি পদে বিজয়ী হয়েছে সিলেটের প্রাচীনতম লতিফ ট্রাভেলসের পরিচালক জহিরুল কবীর চৌধুরী শিরু। তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভ্রমণ ও পর্যটন খাতের সংগঠন বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বিডি ইনবাউন্ড) এর পরিচালক।
তিনি হাব-এর সিলেট জোনের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া এই আঞ্চলিক পরিষদে সেক্রেটারি ও কেন্দ্রীয় ইসির যুগ্ম-সচিব নির্বাচিত হয়েছে ট্রাভেলন এয়ার সার্ভিসেসের ব্যাবস্থপনা অংশীদার গিয়াস উদ্দিন আহমেদ ।
এদিকে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বে ‘হাব সম্মিলিত ফোরাম’ পূর্ণ প্যানেলে জয় পেয়েছে। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। গত শনিবার রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশনে উৎসবমুখর পরিবেশে হাব নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটি প্যানেল- শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বে ‘হাব সম্মিলিত ফোরাম’ ও জামাল উদ্দিন আহমদের নেতৃত্বে ‘হাব গণতান্ত্রিক ঐক্য পরিষদ’। এ ছাড়া সিলেট ও চট্টগ্রামে এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল