admin

প্রকাশিত: 11:04 PM, October 30, 2017

ফেঞ্চুগঞ্চে আলোচিত ছাত্রলীগ কর্মী হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

ফেঞ্চুগঞ্চে আলোচিত ছাত্রলীগ কর্মী হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামি শামীম মিয়া ও কামাল উদ্দিন

2

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ
ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের সাথে বিএনপি জামায়াতের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী রাহেল আহমদ নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। ২৯ অক্টোবর রাতে ফেঞ্চুগঞ্জ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহার ভুক্ত ৩নং আসামী শামীম মিয়া ও ৫নং আসামী কামাল উদ্দিন। পুলিশ পরদিন গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করলে মাননীয় আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।
জানা যায়, গত ১৫ অক্টোবর ফেঞ্চুগঞ্জ শহরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে বিরোধীদল বিএনপি ও জামায়াতে ইসলামীর সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে ছাত্রলীগ কর্মী রাহেল আহমদ নিহত হলে তার পিতা বাদী হয়ে পরদিন ফেঞ্চুগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরো ২০জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই আসামীরা আত্মগোপনে চলে যাওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই। অবশেষে প্রায় ২ সপ্তাহ পর গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ মামলার এজাহার ভুক্ত দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ৩নং আসামী শামীম মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের রহমত আলীর পুত্র। সে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ রব) এর সদস্য। ২৯ অক্টোবর দিবাগত রাত ১২টার দিকে তাকে পাশ্ববর্তী দক্ষিন সুরমা থানার মোঘলাবাজার এলাকার একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপর আসামী কামাল উদ্দিন স্থানীয় মোঘলপুর গ্রামের মৃত করিম মিয়ার পুত্র। সে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক। ২৯ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে স্থানীয় ঘিলাছড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন উভয় আসামীকে আদালতে প্রেরণ করা হলে, মাননীয় আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে। আশা করছি অচিরেই সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

অধ্যাপক ডা. নিয়াজ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিযুক্ত

3 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

5 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

3 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও লেসন প্ল্যান বাস্তবায়নে অধ্যক্ষের নির্দেশনা’

3 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

3 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

6 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

1
3