admin
প্রকাশিত: 8:13 PM, November 17, 2024
গত ২৪ অক্টোবর হবিগঞ্জ জেলার সদর মডেল থানাধীন লস্করপুর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে ভিকটিম মোছাঃ পান্না আক্তার (৩৬) ও আসামী মোঃ মান্না মিয়া তর্কে জড়িয়ে পরে। তর্কা-তর্কির এক পর্যায়ে ভিকটিম মোছাঃ পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার আসামী মোঃ মান্না মিয়া’কে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতারি মারপিট করে। মারপিটের একপর্য়ায়ে আসামী মান্না মিয়া পালানোর জন্য দৌড় দেয় কিন্তু তার পরেও মোছাঃ পান্না আক্তার মান্না মিয়ার পিছু নিলে আসামী মোঃ মান্না মিয়ার কাছে থাকা ছুরি দিয়ে মোছাঃ পান্না আক্তারকে আঘাত করে যারফলে ভিকটিম গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে হবিগঞ্জ জেলার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা আবস্থায় কর্তব্যরত চিকিৎসক মোছাঃ পান্না আক্তারকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বোন বাদী হয়ে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প, সাভার, ঢাকা এর যৌথ আভিযানিক দল গত ১৬ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৯:২০ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ঝাউচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে (হবিগঞ্জ জেলার সদর থানার মামলা নং-২৫/২৪০, তারিখঃ ২৬ অক্টোবর ২০২৪ইং খ্রিঃ ধারা:৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মান্না মিয়া (২৫), পিতা-ফারুক মিয়া, সাং-পূর্ব লেঞ্জাপাড়া, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন