editor

প্রকাশিত: 8:23 PM, January 11, 2025

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : কাইয়ুম চৌধুরী

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেসব নেতাকর্মীকে গায়েবি ও মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল তাদের অনেকেই বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আজকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তাদের অনেকেই ফিরে আসছে। তারা কিন্তু লাঠি নিয়ে যুদ্ধ করেননি। তারা রেমিট্যান্স বন্ধের মাধ্যমে যুদ্ধ করেছিলেন।

তিনি আরোও বলেন, প্রবাসীদের অবদানের স্বীকৃতি দেওয়া দরকার। এটা অস্বীকার করার সুযোগ নেই যে, এ দেশের রিকশাচালক, কৃষক ও শ্রমিক সবাই নতুন করে দ্বিতীয় স্বাধীন দেশে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে। বিগত ১৭ বছর প্রবাসে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করলে দেশে তাদের পরিবারের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

শনিবার (১১ জানুয়ারী) দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল উদ্দিন-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে সবার সম্মেলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে প্রবাসে থেকেও আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণপণ আন্দোলন-সংগ্রাম চালিয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের অত্যাচার, নির্যাতনের ভয়ে বছরের পর বছর তারা দেশে আসতে পারেননি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের প্রবাসী নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ফ্যাসিষ্ট হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গণে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রদল নেতা শাহ কামাল উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধিত করেন নেতৃবৃন্দ। এবং সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল উদ্দিন।

জেলা বিএনপি সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে জেলা যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম ও জেলা যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ কোহিনূর আহমেদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু ও জিল্লুর রহমান সুয়েব, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির দফতর সম্পাদক এড. সাঈদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, প্রচার সম্পাদক লোকমান আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এড. মোস্তাক আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা যুবদলের সহসভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, নুরুল আমিন দুলু, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, সুহেল ইবনে রাজা, মোক্তার আলী, আব্দুল মালেক মল্লিক, পাবেল রহমান, মোতাহির হোসেন জুনেদ, আফরোজ মিয়া, রায়হানুল হক, রাজু আহমেদ, রিফল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের