admin
প্রকাশিত: 11:22 PM, January 23, 2025
সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেছেন, কুষ্ঠরোগ নির্মূলের জন্য প্রয়োজন অধিক সচেতনতা। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জেলা সদর হাসপাতালে কুষ্ঠরোগের চিকিৎসা এবং বিনামূল্যে কুষ্ঠরোগের ঔষধ পাওয়া যায়। এগুলো কাজে লাগাতে হবে।
সিভিল সার্জন অফিস সিলেটের উদ্যোগে এবং লেপ্রা বাংলাদেশের অর্থায়নে প্রেস ও মিডিয়া এসোসিয়েশনের সাথে কুষ্ঠ বিষয়ে অ্যাওয়ারনেস মিটি-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলার কুষ্ঠ কার্যক্রম সর্ম্পকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রর্দশন করেন সিলেট জেলা সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. আবির হোসেন।
সভায় লেপ্রা বাংলাদেশের প্রতিনিধি শ্যামল কুমার চৌধুরী বলেন, কুষ্ঠরোগ নির্মূল এবং কুষ্ঠ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য লেপ্রা বাংলাদেশ বর্তমানে মাঠ পর্যায়ে ২৯ প্রকার/ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। তাছাড়া এ পর্যন্ত সিলেট জেলায় পায়ের তলায় ঘা আছে বা পায়ের তলা অনুভুতিহীন এরকম ৭৬ জন কুষ্ঠ রোগীকে এক ধরনের বিশেষ স্যান্ডেল (গঈজ ঝধহফধষ) প্রদান করা করেছে। সভায় প্রেস ও মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সিলেট সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, মেডিকেল অফিসার ডা. মাইমুন নাহার নাসরিন, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মো. আব্দুল রফিক, কুষ্ঠ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডা. নাহিদ রহমান, লেপ্রা বাংলাদেশের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আওয়াল ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাফিজুর রহমান।
অ্যাওয়ারনেস মিটিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. মনিসর চৌধুরী জানান, বর্তমানে সিলেট জেলায় ১৯০ জন চিকিৎসাধীন কুষ্ঠ রোগী রয়েছে। যার মধ্যে সিলেট সদর উপজেলায় ২৮ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৬৩ জন, জৈন্তাপুর উপজেলায় ১ জন ও কুষ্ঠ হাসপাতাল সিলেটে ৯৮ জন। তিনি আরও জানান, ১৯০ জন চিকিৎসাধীন কুষ্ঠ রোগীর মধ্যে পুরুষ ১২৪ জন এবং মহিলা ৬৬ জন। যাদের মধ্যে ৭ জন শিশুরোগীও রয়েছে। ২০২৪ সালে সিলেট জেলায় ১৫০ জন নতুন কুষ্ঠ রোগী শনাক্ত হয়েছে। তিনি জানান, লেপ্রা বাংলাদেশ সিলেট জেলায় ২০২২ সালের প্রলয়ংকারী বন্যা পরবর্তী ১৮৬ জন কুষ্ঠ রোগীর মধ্যে নগদ ৫,৯৫,০০০ টাকা (প্রতিজন ৩,২০০ টাকা করে) মানবিক সহায়তা প্রদান করে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের