admin

প্রকাশিত: 3:08 AM, March 18, 2025

ফ্যাসিস্ট হাসিনার পতনে গোলাপগঞ্জবাসীর অবদান স্বর্নাক্ষরে লেখা থাকবে: ফয়সল চৌধুরী

গোলাপগঞ্জে শহিদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া

ফ্যাসিস্ট হাসিনার পতনে গোলাপগঞ্জবাসীর অবদান স্বর্নাক্ষরে লেখা থাকবে: ফয়সল চৌধুরী

তাঁদের ত্যাগেই আজ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। প্রায় দেড় যুগ জাতির বক্ষ চেপে থাকা স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তাঁদেরই বীরত্বে। রক্তস্নাত অভ্যুত্থানে। তাঁদের স্বজনেরা জীবন উৎসর্গ করেছেন রাজপথে। আর আহত হয়ে দুর্বিসহ জীবন যাপনে বাধ্য হচ্ছেন বেঁচে যাওয়ারা।

এই ত্যাগীদের পরিবারের সদস্য ও আহতদের নিয়ে সোমবার (১৭ মার্চ) ইফতার করলেন সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী। গোলাপগঞ্জের বিখ্যাত ঢাকাদক্ষিন বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে অনুষ্টিত এই ইফতার ও দোয়া মাহফিলে ২শতাধিক মানুষ অংশগ্রহন করেন। তাদের মধ্যে জুলাই- আগস্ট আন্দোলনে নিহত বা শহিদদের স্বজনরা যেমন ছিলেন, তেমনি ছিলেন আহত ও তাদের স্বজনরা। আর সুধিজনতো ছিলেনই, ছিলেন গোলাপগঞ্জের সচেতন মহল। অনুষ্ঠানে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন বা জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জবাসীর অবদান স্বর্নাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, এ মাটির ৭জন বীর নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ভোট ও ভাতের অধিকার হরণকারী স্বৈরশাসক হাসিনার বন্দুকের গুলি তাদের বুক ঝাঁঝরা করলেও তারা দমে যান নি। বরং নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন রাজপথে। তারা আহত হয়েছেন। কেউ উৎসর্গ করেছেন নিজের হাত বা পা, কেউবা হারিয়েছেন চোখ। তাদের এত এত ত্যাগ বিফলে যেতে পারেনা। আমরা অবশ্যই তাদের স্বপ্নের নতুন এবং শতভাগ গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। অনুষ্ঠানে জুলাই- আগস্ট আন্দোলনে শহিদ পাবেল আহমদ কামরুলের পিতা ঢাকাদক্ষিন উত্তর কানিশাইল গ্রামের রফিক উদ্দিন অশ্রুসজল কন্ঠে বলেন, আমার ৩ ছেলের মধ্যে কামরুল কোরআানে হাফেজ হওয়ার পথে ছিল। বেঁচে থাকলে এবার রমজানে সে কোনো মসজিদে খতম তারাবি পড়াতো। স্বৈরাচারের বুলেট তা আর হতে দিলনা। একথা যখন মনে পড়ে তখন আর বুক ধরাতে পারিনা। ওর মাসহ আমাদের গোটা পরিবারে এখনো চলছে কান্না আর হাহাকার।

আরেক শহিদ মিনহাজের পিতা পশ্চিম দত্তরাইল নিবাসী মো. আলাউদ্দিনের অনুভুতিও একই রকম। তাঁর ৪ ছেলের মধ্যে সবচে সচেতন ছিল মিনহাজ। বললেন, ওকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক স্বাধ-আহ্লাদ ছিল গোটা পরিবারের। কিন্তু স্বৈরাচারের বুলেটে সব ছিন্নভিন্ন হয়ে গেলো। ওর মা এখনো পুত্রশোকে মুহ্যমান। আমি সন্তান হত্যার বিচার চাই। আমাদের একমাত্র শান্তনা, সন্তানের জীবনের বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি। একাত্তরের পর আবার স্বাধীন হয়েছি। তারা ছাড়াও এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়েছিলেন জুলাই- আগস্ট আন্দোলনে আহত হওয়া অনেকে। তাদের দু’জন কানিশাইলের সফর আলী (৪৫) ও পশ্চিম দত্তরাইলের গাড়িচালক রাজিব আহমদ (২৮)। জানালেন, এখনো তাদের শরীরে স্প্লিন্টারের যন্ত্রণা। প্রতিটি মুহুর্তে সেই বিভিষিকা তাড়া করে তাদের। দুঃস্বপ্নে ভেঙে যায় রাতের ঘুম। তবে এতকিছুর পরেও তাদের তৃপ্তি ফ্যাসিস্ট হাসিনার পতন। বল্লেন, আমাদের তাজা রক্তে ভেসে স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছে, এটা অনেক গর্বের, অনেক সম্মানের।

অনুষ্ঠানে শহিদ তাজ উদ্দিনের ভাই ও বোন, শহিদ নাজমুলের ভাইসহ আরও শতাধিক আহত উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ। সঞ্চালনায় ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাংগঠনিক সম্পাদক মাহতাবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, যুগ্ম আহবায়ক জাহেদুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাবেদ আহমদ, সিলেট জেলা যুবদল সহ কোষাধ্যক্ষ জিয়া আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান শিপু, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আশফাক আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমরান আহমদ প্রমুখ। এছাড়া গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীও উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে