editor

প্রকাশিত: 1:14 AM, May 11, 2021

ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকলকে অভাবগ্রস্তদের প্রতি দয়ার্দ্র হাত বাড়াতে হবে : শফিক চৌধুরী

ঈদ আনন্দ ভাগাভাগি করতে সকলকে অভাবগ্রস্তদের প্রতি দয়ার্দ্র হাত বাড়াতে হবে : শফিক চৌধুরী
সিলেট নগরীর টিলাগড়স্থ আলহাজ্জ অছিয়ত আলী-করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২য় ধাপে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মাদরাসা পরিচালনা কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য প্রবাসী সোহেল আরশাদ এর পক্ষ থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আখতার হোসাইন জাহেদ-এর সভাপতিত্বে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মাদরাসার প্রধান উপদেষ্টা আলহাজ্জ শফিকুর রহমান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদুল ফিতর আমাদের সন্নিকটে। এটা মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এদিন ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে আনন্দ উৎসব করে সকল মানুষ। কিন্তু সমাজে কিছু মানুষ এমন আছে যাদের মাঝে এ দিন আনন্দ আসেনা। দিন-মজুর, গরীব, অসহায় মানুষগুলো ঈদ আনন্দ উপভোগ করতে পারে না অভাবের তাড়নায়। তাই, ঐসকল মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করা, সাম্যের হাত বাড়ানো, সমাজের সচ্ছল ও স্বাবলম্বীদের নৈতিক দায়িত্ব। তিনি সরকারের পাশাপাশি সকলকে গরীব-অসহায় ও দরিদ্রদের প্রতি দয়ার্দ্র হাত বাড়ানোর আহবান জানান। এদিকে, অছিয়ত আলী দাখিল মাদরাসার গরীব-মেধাবী শিক্ষার্থীদেরকে ২য় ধাপে অর্থ সহায়তা করায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিবারকেও তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মো. ছমর উদ্দিন মানিক ও বিশিষ্ট সংগঠক এবং সমাজ সেবক কবিরুল ইসলাম কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা বেলাল আহমদ, মাওলানা আব্দুল মুকিত, শাহ জুনেদ আহমদ,  হাফিজ মাওলানা আব্দুল আলীম ও এমরান আহমদ। এতে আরো উপস্থিত ছিলেন, মো. মান্নান মিয়া, ইসমাইল হোসেন চৌধুরী, ইব্রাহীম খান, ইউসূফ খান, আরমান আহমদ, ইউনূছ খান ও ইয়াামুন আহমদ প্রমূখ।  বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন