editor
প্রকাশিত: 4:54 PM, May 13, 2021
সিলেটবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় খন্দকার মুক্তাদির ভাইরাস সংক্রমণের বিষয়ে সচেতন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে ঈদ পালনের আহবান জানান। তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। বিশ্বব্যাপী করোনাভাইরাসের আঘাতে এবারে হয়তো পূর্বের ন্যায় সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করা সম্ভব হবে না। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের বিশেষত: শ্রমজীবী মানুষ আয় বন্চিত হওয়ায় ও উচ্চ দ্রব্যমূল্যের কারণে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। তিনি অপুষ্টি ও অনাহারের সম্মুখীন দেশের এই বিশাল জনগোষ্টীর প্রতি নূন্যতম দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান। কঠিন পরিস্থিতিতেও তিনি সবাইকে ঈদের আনন্দ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবশীর সাথে ভাগ করে নেয়ার জন্য আহবান জানান। তিনি চলমান মহামারী এবং দমন নিপীড়ন ও জুলুমের মোকাবেলায় মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের অনুগ্রহ ও সাহায্য কামনা করেন।পাশাপাশি তিনি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। বিজ্ঞাপন
3 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
5 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে
5 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
4 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
4 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও
7 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
1 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 4 একাধিক মামলার
7 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান