editor

প্রকাশিত: 10:32 PM, May 16, 2021

অবিলম্বে ফিলিস্তিনে হামলা ও হত্যা বন্ধ করতে হবে: বাসদ (ভিডিও)

অবিলম্বে ফিলিস্তিনে হামলা ও হত্যা বন্ধ করতে হবে: বাসদ (ভিডিও)

ফিলিস্তিনে ইসরায়েলী হামলা ও হত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে রবিবার (১৬মে বিকাল) ৫টায় আম্বরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়।

বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নাজিকুল ইসলাম রানা, মামুন বেপারি, শফিকুল ইসলাম কাজল, কবির আহমদ, হুমায়ূন আহমদ,রাব্বি আহমদ রিফাত,হাছান আহমদ,মোঃ সম্রাট, প্রমুখ।

সমাবেশে বক্তাগণ বলেন, দীর্ঘ প্রায় ৭৩ বছর ধরে ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে প্রতিষ্ঠিত ইসরায়েলী জায়নবাদী শক্তি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের উপর আগ্রাসন চালিয়ে আসছে। এ সময়কালে হাজার-হাজার নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করেছে দখলদার ইসরায়েলী বাহিনীর গুলি, বোমা হামলা ও নির্যাতনে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সা¤্রাজ্যবাদী শক্তিগুলো এই সন্ত্রাসী তৎপরতায় প্রত্যক্ষভাবে মদদ জুগিয়ে চলছে। জাতিসংঘ পালন করেছে নীরব ভূমিকা। সম্প্রতি গত কয়েকদিন  ধরে ইসরায়েলী বাহিনী পুনরায় এই বর্বরেচিত হামলা শুরু করেছে। মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান আল আকসা মসজিদ প্রাঙ্গনে বোমা হামলা চালিয়ে প্রায় ২০ জন নাগরিককে হত্যা করা হয়েছে, গনমাধ্যমের অফিস গুড়িয়ে দেয়া হয়েছে,হামলা করে গুড়িয়ে দেয়া হয়েছে গাজায় ১২ তলা একটি ভবন। এরই মধ্যে নিহত হয়েছেন শিশুসহ প্রায় ২শতাধিক নিরীহ ফিলিস্তিন নাগরিক।

বক্তাগণ বলেন, রমজান মাসে এধরণের হামলা সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কার্যক্রম যখন শেষ পর্যায়ে সে সময়ে এ ধরণের হামলা চালিয়ে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘোরানোর জন্যই এ হামলা বলে নের্তবৃন্দ বলেন। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে অশান্তি সৃস্টি করে নিজেদের অস্ত্রের বাজার ও ব্যবসাকে রমরমা রাখতে, তেলসম্পদসহ প্রাকৃতিক ও খনিজসম্পদ লুটপাট করতেই মার্কিন সা¤্রাজ্যবাদী শক্তি এতে উৎসাহ যোগাচ্ছে। আর মার্কন স¤্রাজ্যবাদী শক্তিগুলোর চাপে জাতিসংঘ পালন করছে নির্লিপ্ত ভুমিকা।

নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান বিশ্বশান্তির পক্ষে এবং জায়নবাদী ইসরায়েল এর এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ার জন্য। যদিও সৌদি সামরিক জোটে অংশ নিয়ে বাংলাদেশ তার জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির বিপরীতে অবস্থান নিয়েছে বলেও তারা তাদের বক্তব্যে উল্লেখ করে অবিলম্বে সৌদি জোট থেকে বাংলাদেশী সৈন্য ফিরিয়ে আনার দাবি জানান।

অনতিবিলম্বে এই হামলা-গণহত্যা বন্ধ এবং বাংলাদেশ সরকার এই জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান।  বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন