editor
প্রকাশিত: 2:05 PM, June 6, 2021
অনরাইন ডেস্ক
চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সংসদে সাধারণ আলোচনা শুরু হয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার সংসদের বৈঠকে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়।
এর আগে বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। শিশু দিবাযত্ন কেন্দ্র এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিলের কমিটি রিপোর্ট উপস্থাপন করা হয় এরপর। এছাড়া সংসদে তিনটি বিলের রিপোর্ট উপস্থাপনের সময় বাড়ানো হয়।
পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল-২০২১ সংসদে তোলেন।
এরপর শুরু হয় সম্পূরক বাজেটের ওপর আলোচনা। সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আলোচনার শুরু করেন।
সম্পূরক বাজেটের ওপর দুই দিন সাধারণ আলোচনা শেষে সোমবার সম্পূরক বাজেট পাস হতে পারে।
চলতি অর্থবছরের মূল বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মহামারীর সঙ্কটে সেই গতিপথ ঠিক থাকেনি। সংশোধনে তা পাঁচ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটিতে নামিয়ে আনতে হয়েছে।
গত ২ জুন শুরু হয় সংসদের বাজেট অধিবেশন। মহামারীর মধ্যে এবারও কঠোর স্বাস্থ্যবিধি মেনে বাজেট অধিবেশন পরিচালিত হচ্ছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন