editor
প্রকাশিত: 10:25 PM, October 18, 2021

ইসকনের বিশাল সমাবেশ: সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধে সরকারকে এগিয়ে আসার আহবান
শ্রীমৎ ভক্তি অদ্বৈত্য নবদ্বীপ স্বামী মহারাজ বলেছেন, দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নতুন কোনো ঘটনা নয়। রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধকালীনও এই সম্প্রদায়ের নারীদের সম্ভ্রম হানির ঘটনা ঘটেছে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। পিতৃপুরুষের ভিটে-মাটি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। এসব ঘটনার পুণরাবৃত্তি ঘটছে বারবার। কখনো সংখ্যালঘুদের বলির পাটা করে রাস্ট্রযন্ত্রের সহায়তায় চলে রক্তের হোলি খেলা। ফলে জন্ম নেওয়া প্রিয় মাতৃভূমি থেকে সনাতন সম্প্রদায়ের লোকজন এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং হচ্ছে। তিনি বলেন, এখন নগন্য সংখ্যক মানুষ এই দেশে বসবাস করলেও সরকার তাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
শ্রীমৎ ভক্তি অদ্বৈত্য নবদ্বীপ স্বামী মহারাজ সোমবার (১৮ অক্টোবর) সিলেট শহিদমিনার প্রাঙ্গণের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আহুত মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন। প্রতিবাদী সমাবেশে বিকেল তিনটা থেকেই সিলেট কেন্দ্রীয় শহিদমিনার চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে মিছিল সহকারে সমাবেশ স্থলে হাজির হতে থাকেন সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অসাম্প্রদায়িক মানুষ। সমাবেশের কারণে চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার সড়কের প্রায় হাফ কিলোমিটার এলাকা ব্লক হয়ে পড়লে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি আসলেও ফাঁকা হয়নি সমাবেশ।
প্রতিবাদ সমাবেশে ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত্য নবদ্বীপ স্বামী মহারাজ আরো বলেন, বিগত দিনে ষড়যন্ত্রের মাধ্যমে কক্সবাজার, রামু, ব্রাহ্মবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হলেও ঘটনায় জড়িত কুচক্রিদের বিচার করা সম্ভব হয়নি। উপরন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের জড়িয়ে তাদের বাড়ি ঘর, মন্দির ভাঙচুরসহ প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। দু:খ প্রকাশ করে তিনি বলেন, বিগত দিনের বিচারহীনতার সংস্কৃতি প্রকারান্তরে দুর্বৃত্তদের সাহস যুগিয়েছে। ফলে বারবার একই ঘটনার পূণরাবৃত্তি ঘটছে এবং তা ঘটতে থাকবে। শারদীয় দূর্গোপূজোর ২য় দিনে (১৩ অক্টোবর) ঘটনার শুরু হয়ে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত একই তাণ্ডব চলছে। কুমিল্লায় শুরু হওয়া ঘটনা এখন ছড়িয়ে পড়ছে দেশব্যাপী। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সরকার যদি অবিলম্বে উগ্রবাদিদের হামলা, তাণ্ডব দমনে কঠোর মনোভাব গ্রহণ না করে তাহলে কেউই ঘরে বসে থাকবে না। দেশের অসাম্প্রদায়িক সকল মানুষকে সাথে নিয়ে ইসকন বাংলাদেশ সাম্প্রদায়িক শক্তির মোকাবেলা করতে বাধ্য হবে।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে