editor
প্রকাশিত: 8:26 PM, December 6, 2021

এমপি হাবিবের সাথে দাউদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারগণের সাক্ষাৎ
সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এর সাথে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ সৌজন্য সাক্ষাৎ করেন।
গত ৩ ডিসেম্বর শুক্রবার রাতে কামালবাজারের ধরগাঁওস্থ এমপি হাবিবুর রহমান হাবিব এর বাড়িতে তাঁর সাথে সাক্ষাৎকালে দাউদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুল হক আতিক এর নেতৃত্বে মেম্বারগণ ফুলের তোড়া দিয়ে এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মতিন, ২নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম, ৩নং ওয়ার্ডের মেম্বার ওয়েছ আহমদ, ৪নং ওয়ার্ডের মেম্বার আব্দুল কাদির, ৫নং ওয়ার্ডের মেম্বার মিছবাহ উদ্দিন টুনু, ৬নং ওয়ার্ডের মেম্বার টিপু আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার হীরা মিয়া, ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার সোনারা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মনোয়ারা বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাহিদা বেগম। এ সময় রাজনীতিবিদ, সমাজসেবী ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে এমপি হাবিবুর রহমান হবিব বলেন, জনগণ আপনাদেরকে যোগ্য মনে করে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের প্রত্যাশা পূরণে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে জনগণকে মূল্যায়নের উপহার দিতে হবে। তিনি দাউদপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণমূখী কাজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন