editor

প্রকাশিত: 10:03 PM, May 18, 2024

শেখ হাসিনা আছেন বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে

প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

শেখ হাসিনা আছেন বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে

নতুন প্রজন্মকে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি নৈতিকতার আলোকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

তিনি বলেছেন, সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা নয়, আমরা চাই সৃজনশীল মানুষ এবং আলোকিত ব্যক্তিত্ব গড়ার শিক্ষা। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। যাতে তারা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারে।

তিনি শনিবার (১৮ মে) দুপুরে ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় এবং উছমানপুর ইউনিয়নে খালেরমুখ বাজার বড়ভাগ নদীর উপর গার্ডার ব্রিজের শুভ উদ্বোধনের পৃথক দুটি সভায় একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাখাতের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ দূরদৃষ্টি ছিল। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শিক্ষা খাতকে গুরুত্ব দিয়েছিলেন। তার দৃষ্টি অত্যন্ত পরিকল্পিত ও বিজ্ঞানসম্মত ছিল। তার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ বছরে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে সারাবিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে৷ শুধু উন্নয়ন কর্মকাণ্ডই নয়, প্রধানমন্ত্রী অবহেলিত ও কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য নানা সুবিধার ব্যবস্থা করে দিচ্ছেন। শেখ হাসিনা আছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে, প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন।

খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুস শহীদ বাবলুর সভাপতিত্বে ও শিক্ষক মো. ছুরাব আলীর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষানুরাগী আব্দুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, উপ প্রচার সম্পাদক সেবুল আহমদ, সদস্য আফরুজুল হক মেম্বার, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়