editor
প্রকাশিত: 10:08 PM, March 21, 2022

সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত
সিলেট জেলায় মঙ্গলবার ভোর থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সোমবার রাতে সিলেটের জেলা প্রশাসকের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে যৌক্তিক দাবী মেনে নেয়ার আশ^াসে কর্মবিরতি কর্মসূচী স্থগিত করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সিলেটের জেলা প্রশাসক এম মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পুলিশ প্রশাসন, বিআরটিএ’এর প্রতিনিধি ছাড়াও বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মো: ময়নুল ইসলাম বলেন, আমরা ৪ দফা দাবীতে মঙ্গলবার সকাল থেকে সিলেট জেলায় পরিবহন শ্রমিক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলাম। জেলা প্রশাসকের আশ^াসে আমরা এই কর্মসূচী স্থগিত করেছি।
তিনি বলেন, আমাদের ৪টি দাবীর মধ্যে তাৎক্ষনিকভাবে ২টি দাবী মেনে নেয়া হয়। আরো ২টি দাবী পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ^াস দেয়া হয়।
জেলা প্রশাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো: মাহফুজ আফজাল, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক সানাউল হক, সিলেট জেলা মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ ও সাংগঠনিক সম্পাদক ঝুনু মিয়া, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সদস্য শাহেদ আহমদ প্রমূখ।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে