editor
প্রকাশিত: 12:24 AM, October 9, 2021

এসএমপি’র নতুন ৩ থানা গঠনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরের কেন্দ্রস্থলের চৌহাট্টা মোড়। চারটি রাস্তার মিলনস্থলে ট্রাফিক সিগন্যালে পড়লে একটি গাড়িকে কমপক্ষে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। এই সময় কমাতে ট্রাফিক বিভাগ সড়কের বাঁ দিক সিগন্যালের আওতামুক্ত রাখার উদ্যোগ নিয়েছে। ট্রাফিকের পরিভাষায় এটিকে ‘লেফট সাইট ক্লিয়ার’ বা বাঁ দিক মুক্ত বলা হয়।
গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চৌহাট্টা মোড়ে পরীক্ষামূলক এ উদ্যোগ প্রয়োগ করে ট্রাফিক পুলিশ। এক সপ্তাহ পর নগরের গুরুত্বপূর্ণ মোড় ‘বাঁ দিক মুক্ত’ উদ্যোগের আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্মকর্তারা।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, সিলেট নগরীতে চার রাস্তার মোড় রয়েছে ২৮টি। এর মধ্যে চৌহাট্টা, রিকাবিবাজার, আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, সোবহানীঘাট, লামাবাজার, শেখঘাট মোড়ে ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে। তিন দিক বন্ধ রেখে একদিক উন্মুক্ত করার এই সনাতনি পন্থায় বিড়ম্বনায় পড়তে হয় যানবাহনগুলোকে।
চৌহাট্টা মোড়ের একদিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। রিকাবিবাজারমুখী সড়কে পড়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, জেলা স্টেডিয়াম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। আরেক দিকে হজরত শাহজালাল (রহ.) দরগাহ। সেখান থেকে আম্বরখানামুখী সড়কটি সরাসরি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছে। এ সড়কপথ দিয়ে পর্যটকেরা সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল যাতায়াত করেন।
ট্রাফিক পুলিশ জানায়, প্রতি শুক্রবার চৌহাট্টা ঘিরে যানবাহন ও মানুষের ভিড় থাকে। আবার কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো অনুষ্ঠান থাকলে বিপরীত দিকে জনারণ্য হয়ে হয়ে পড়ে। এ অবস্থায় চারটি রাস্তার মধ্যে অন্তত একটি দিক ট্রাফিক সিগন্যালমুক্ত রাখলে যানজটের সঙ্গে মানুষের জটলা কম হবে। শুক্রবার সামনে রেখে গতকাল দিনভর তাঁরা পরীক্ষামূলকভাবে এ উদ্যোগ চালু করেন।
সরেজমিনে দেখা গেছে, চৌহাট্টা মোড়ের রিকাবিবাজারমুখী সড়কের এক পাশে ট্রাফিক সিগন্যাল পোস্টে রশি বেঁধে বাঁ দিক মুক্ত রাখা হয়েছে। প্রবেশ মুখে সাইনবোর্ড টানিয়ে অনেকটা লেনের মতো করা হয়েছে। ফলে রিকাবিবাজার থেকে হজরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকায় যাতায়াতকারীরা অনায়াসে চলাচল করছেন।
সিলেট মহানগর পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, উদ্যোগটির সফলতা দেখে নগরীর অন্য মোড়ে এটি কার্যকর করা হবে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে