editor
প্রকাশিত: 12:06 AM, May 2, 2022

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ মিফতাহুল কবীর ( মিফতা)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক, সিলেট জেলার কৃতি সন্তান মোঃ মিফতাহুল কবীর ( মিফতা)
রবিবার (১মে) সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘কুরআন নাজিলের মাস পবিত্র রমজান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করছে পবিত্র ঈদুল ফিতর। আমরা আজ এমন এক সময় ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি যখন দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এমনকি প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করা হচ্ছে। দেশের এমন পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় দেশবাসীকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।
দেশের এই বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতা ও অসহায় মানুষের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে ঈদুল ফিতর উদযাপন করার জন্য আমি সিলেটবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মহান রাব্বুল আলামীনের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সকল বিপদাপদ থেকে হেফাজত করুন এবং আমার প্রিয় দেশবাসীর প্রতি তাঁর অনুগ্রহ অবারিত ধারায় বর্ষণ করুন।
প্রিয় দেশবাসীর ভালবাসায় সিক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সিলেট জেলা শাখা এবং আমার নিজের পক্ষ থেকে আমি সিলেটবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি। সেই সাথে আমি দেশ-বিদেশের সবাইকে আবারো আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।’ বিজ্ঞাপন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক