editor

প্রকাশিত: 3:47 PM, November 11, 2021

উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবির্ষিকী পালন করলো সিলেট জেলা যুবলীগ

উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবির্ষিকী পালন করলো সিলেট জেলা যুবলীগ

উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবির্ষিকী পালন করলো সিলেট জেলা যুবলীগ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমূখর পরিবেশে উদযাপন করেছে সিলেট জেলা যুবলীগ।

বৃহস্পতির (১১ নভেম্বর) সকালে নগরীর রেজিস্টারী মাঠ থেকে র‌্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌহাটাস্থ শহীদ মিনারে গিয়ে শেষ হয়।সেখানে কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী পালন করেন যুবলীগের নেতৃবৃন্দ।

র‌্যালীতে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে যুবলীগের নেতাকর্মীরা রেজিষ্টারী মাঠে প্রবেশ করেন।

র‌্যালী পুর্ব সমাবেশে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, যুবলীগ প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। দেশের যেকোন সংকটে যুবলীগের নেতাকর্মীরা কাজ করে করেছেন। সিলেটে যুবলীগ শক্ত অবস্থানে রয়েছেন। তাই আগামীতেও সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. নাসির উদ্দিন খান বলেন, যুবলীগ নেতৃত্ব তৈরী করার কারিগর। ছাত্রলীগ নেতৃত্ব শিখায়, আর যুবলীগ তাকে অলঙ্কৃত করে একজন পূর্ণ নেতৃত্ব দান করে। যারা পরবর্তীতে আওয়ামী লীগে এসে দলের মূখ্য ভূমিকা পালন করেন। সিলেটে যুবলীগের নেতাকর্মীরা তাই করে যাচ্ছেন। প্রতিটি আন্দোলনে তাদের স্বত:ষ্ফুর্ত অংশগ্রহণ দলকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীতেও যুবলীগ তাদের সমহিমায় কাজ করে যাবেই-এটাই প্রত্যাশা করি।
সভাপতি বক্তব্যে ভিপি শামীম আহমদ বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর শহীদ শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠা করেন। আজ সেই যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবাষির্কী। প্রতিষ্ঠার পর হতেই নানা সংকট ও চ্যালেঞ্জ যুবলীগ মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামী যুযুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সিলেটসহ সারাদেশে যুবলীগ একটি মানবিক সংগঠনে পরিনত হয়েছে।

সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ বলেন, আগামীর যুবলীগ হবে মেধা সম্পন্ন যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করছি। সকল বিতর্ক মুছে যুবলীগকে গণমানুষের কল্যানমুখি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। যুবলীগের ৪৯ বছর প্রতিষ্ঠাবাষির্কীকে সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানান তিনি।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন