editor
প্রকাশিত: 12:03 AM, December 9, 2021

৯ ডিসেম্বর ১৯৭১ : যে সকল এলাকা মুক্ত হয় আজ
নিজস্ব প্রতিবেদক
মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর দেশের বিভিন্ন এলাকা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। আমাদেও প্রতিনিধিদের পাঠানো খবর-
নেত্রকোনা : আজ ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস। ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধে নেত্রকোনা জেলায় ৫৯ জন বীর মুক্তিযোদ্ধাসহ শত শত নিরস্ত্র মানুষ নিহত হন। সম্ভ্রম হারান কয়েকশ’ মা-বোন। ২৫ শে এপ্রিল পাকবাহিনী নেত্রকোনা শহরে প্রথম প্রবেশ করে ধরে নিয়ে গিয়ে হত্যা করে ডা. মিহির সেন, তার ভাই সিদ্ধার্থ সেন ও বাড়ির কাজের লোক করুনাকে। পরে রাজাকাররা ধরে নিয়ে হত্যা করে মিহির সেনের বাবা ও কাকা হেম সেন এবং অখিল সেনকে।
দাউদকান্দি (কুমিল্লা) : ৮ ডিসেম্বর দাউদকান্দির বীর মুক্তিযোদ্ধারা মানসিকভাবে দ্বিগুণ বলীয়ান হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, শহীদনগর ওয়্যারলেসকেন্দ্র এবং সড়ক ও জনপথ বিভাগের দাউদকান্দির ডাকবাংলোতে অবস্থানরত পাকিস্তান সেনাদের টার্গেট করে চারদিক থেকে একযোগে আক্রমণ শুরু করেন। মুক্তিযোদ্ধা আবু জাফর হুমাইয়ন কবির জানান, এদিন মোহাম্মদপুর, ডাকখোলা, গোয়ালমারী, বাতাকান্দি এলাকার ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা অগ্রসর হতে থাকেন হানাদারদের ক্যাম্পগুলোর দিকে। ৯ ডিসেম্বর দাউদকান্দি শত্রু মুক্ত হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) : আফসার বাহিনীর নেতৃত্বে ৮ ডিসেম্বর সারারাত সম্মুখ যুদ্ধ করে। পরে পাকহানাদার বাহিনীরা পালিয়ে যায়। জৈমত আলীর নেতৃত্বে নজরুল একাডেমি মাঠে ৯ ডিসেম্বর ত্রিশালকে মুক্ত ঘোষণা করে পতাকা উত্তোলন করেন।
অভয়নগর (যশোর) : স্বাধীনতাকামী জনগণের সক্রিয় সহযোগিতা ও বীর মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ৯ ডিসেম্বর অভয়নগর পাক-হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : শহীদদের রক্তের বদলা নিতে বীর মুক্তিযোদ্ধারা ৮ ডিসেম্বর পুনরায় সুসংগঠিত হয়ে ঈশ্বরগঞ্জ থানা আক্রমণের সিদ্ধান্ত নেন। ভয়াবহ আক্রমণের মুখে পাকিস্তান হানাদাররা ভীত হয়ে গভীর রাতে থানা ছেড়ে পালিয়ে যায়। ৯ ডিসেম্বর শত্রুমুক্ত হয় ঈশ্বরগঞ্জ।
হাটহাজারী (চট্টগ্রাম) : ৯ ডিসেম্বর, নাজিরহাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে নাজিরহাটে পাকিস্তান বাহিনীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। ভোরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে টিকে থাকতে না পেরে পাকিস্তান সেনাবাহিনী পিছু হটে। এদিকে গোপন সংবাদ পেয়ে পলাতক পাকবাহিনী সন্ধ্যায় হাটহাজারীর অদুদিয়া মাদ্রাসার সামনে থেকে ৩-৪টি বাসে করে নাজিরহাটে আসে। তারা উল্লাসরত বীর মুক্তিযোদ্ধা ও নিরীহ জনতার ওপর অতর্কিত হামলা চালায়। শুরু হয় সম্মুখ যুদ্ধ। ওই যুদ্ধে ১১ জন শহীদ হন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে