editor
প্রকাশিত: 11:35 PM, December 9, 2021

দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন তালুকদার এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। বোনের মুখ থেকে শুনে শুনে পড়া মুখস্থ করে শ্রুতলেখকের সহায়তায় তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি ইসলামের ইতিহাস বিষয়ে পরীক্ষা দেন।
জগন্নাথপুর পৌর এলাকায় পশ্চিম ভবানীপুর গ্রামের কৃষক নিতাই তালুকদার ও মিনতি তালুকদার দম্পতির ছেলে চয়ন তালুকদার। তিনি জগন্নাথপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে আজ পরীক্ষা শেষে চয়নের সঙ্গে কথা হয়। চয়ন বলেন, জন্ম থেকেই তাঁর দুই চোখে আলো নেই। পড়ালেখার প্রতি ইচ্ছে থাকায় তাঁর সমবয়সী বোন মৌসুমি তালুকদারের সঙ্গে পড়তে বসে শুনে শুনে পড়া মুখস্থ করতে থাকেন। শিক্ষকদের সহযোগিতায় ২০১৯ সালে উপজেলা সদরের আবদুল খালিক উচ্চবিদ্যালয় থেকে তিনি এসএসসি পাস করেন। ভর্তি হন জগন্নাথপুর ডিগ্রি কলেজে। তাঁর বোনও জগন্নাথপুর মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তাঁকে শ্রুতলেখক হিসেবে সহযোগিতা করছে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া মাজহারুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে