editor

প্রকাশিত: 10:05 PM, January 6, 2022

গনতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরনের জন্য আওয়ামী বাকশালীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে : মিলন

গনতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরনের জন্য আওয়ামী বাকশালীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে : মিলন

গনতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরনের জন্য আওয়ামী বাকশালীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে : মিলন

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ বলেছেন, ইতিহাস স্বাক্ষী গণতন্ত্র ও আওয়ামীলীগ একসাথে চলেনা। তারা গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল করেছিল। আর শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে বাকশালীরুপে সেই আওয়ামীলীগ জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যয় বসে আছে। তারা গণতন্ত্রকে হত্যা ও মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা দেশে এক দলের শাসন ব্যবস্থা চালু করেছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতৃত্বে দেয়ায় তাঁকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে সাজা দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে যেতে বাধা প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে আওয়ামীলীগে বুঝিয়ে দিয়েছে তারা জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে চায়। ফ্যাসিস্ট সরকারের অপশাসনের বিরুদ্ধে বিএনপিকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। কাউন্সিলের মাধ্যমে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীরা নেতৃত্বে আসলে দলের কার্যক্রম গতিশীল হবে।
তিনি বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে আলী আকবরের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। বিশেষ অতিথির বক্তব রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুর, শামীম আহমদ, উপজেলা বিএনপি নেতা এডভোকেট কামাল হোসাইন।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত কাউন্সিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক আব্দুল মালেক , বিএনপি নেতা কুহিনূর আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ আলম ও সাবেক ছাত্রদল নেতা মাহবুব আলম প্রমূখ।
কাউন্সিলে ভোটের মাধ্যমে সভাপতি পদে হাজী সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক পদে আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি পদে শওকত আলী বাবুল, ১ম যুগ্ম সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার (ফরহাদ) ও সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা নির্বাচিত হন। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন