editor

প্রকাশিত: 7:24 PM, October 28, 2017

বিয়ানীবাজার পৌরশহরে ব্যবসায়ী বিএনপি নেতা নেছওয়ার হোসাইন গুম

বিয়ানীবাজার পৌরশহরে ব্যবসায়ী বিএনপি নেতা নেছওয়ার হোসাইন গুম

নিখোঁজ নেছওয়ার হোসাইন

বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার পৌরশহরে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, বিএনপি নেতা নেছওয়ার হোসাইন (৪৫) গুম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়িক কাজে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ২দিন পূর্বে ২৫ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আজবধি তার আর কোন সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। ভিকটিমের স্ত্রী সুলতানা বেগম স্বামী গুম হয়েছেন বলে ৩ব্যক্তির নাম উল্লেখ করে ২৭ অক্টোবর বিয়ানীবাজার থানায় সাধারন ডায়রি করেছেন। ভিকটিম নেছওয়ার হোসাইন পৌরসভার খাসা গ্রামের আব্দুল কাদিরের পুত্র।
জানা যায়, বিয়ানীবাজার পৌরশহরের নাবিল এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নেছওয়ার হোসাইন। তিনি বিরোধী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। গত ২৫ অক্টোবর মঙ্গলবার ব্যবসায়িক মালামাল আনার জন্য বিয়ানীবাজার থেকে নাইট কোচে রাজধানী ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাত ১০টার সময় বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার ঘন্টা খানেক পর তার মোবাইলে স্ত্রী সুলতানা বেগম কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর গত ৩দিন থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন ও স্বজনরা নেছওয়ার হোসাইনের বন্ধু-বান্ধব, ব্যবসায়িক পার্টনার ও ঢাকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোন এখনও বন্ধ রয়েছে। এ অবস্থায় গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার ভিকটিমের স্ত্রী সুলতানা বেগম স্বামী গুম হয়েছেন মর্মে বিয়ানীবাজার থানায় একটি সাধারন ডায়রি (জিডি) করেন, জিডি নং ৫১৮। পূর্ব শক্রতার জেরধরে তার স্বামীকে ৩ ব্যক্তি গুম করেছেন বলে জিডিতে তিনি উলে­খ করেছেন। অভিযুক্তরা হলেন, বিয়ানীবাজার পৌরসভার খাসা গ্রামের আব্দুল আজিজের পুত্র বুলবুল আহমদ (৫০), খাসা পন্ডিতপাড়া গ্রামের খছরুল ইসলামের পুত্র হারুনুর রশিদ দিপু (৫৫) ও খাসা গ্রামের খায়রুল ইসলামের পুত্র নানু মিয়া (৪৫)।
ভিকটিমের স্ত্রী সুলতানা বেগম বলেন, অভিযুক্ত ব্যক্তিরা মৌলবাদী ও বর্তমান ক্ষমতাসীন রাজনীতির সাথে সম্পৃক্ত। এরা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়াতে সংখ্যালঘু হিন্দু সম্পদায়ের খাসা পন্ডিতপাড়াস্থ ধর্মীয় উপাসনালয় শ্রীবাস অঙ্গনের মন্দিরের ভুমি দখলের পায়তারায় দীর্ঘদিন থেকে লিপ্ত। এ নিয়ে মামলা মোকদ্দমা হলে আমরা প্রতিবেশী হিসেবে আদালতে সত্য সাক্ষ্য প্রদান করি। যা হিন্দুদের পক্ষে যায়। এতে করে স্বার্থনেস্বী ঐ ব্যক্তিরা আমি ও আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে নানা ভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে। তারা আমাদেরকে প্রাণে মেরে ফেলবে বলেও ইতিপূর্বে বহুবার হুমকী দিয়েছে। তাই অভিযুক্ত ঐ ব্যক্তিরাই রাস্তা থেকে আমার স্বামীকে তুলে নিয়ে গুম করেছে। আমি আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত চাই।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন চক্রবর্তী বলেন, স্বামীকে গুম করা হয়েছে মর্মে ঐ মহিলা ৩ জনের নাম উলে­খ করে থানায় একটি জিডি এন্টি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের