editor

প্রকাশিত: 11:39 AM, July 23, 2023

ছেলে ফেরার অপেক্ষায় মা, ১৩ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ আইনজীবীর

ছেলে ফেরার অপেক্ষায় মা, ১৩ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ আইনজীবীর

কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি মিজানুর রহমান নামের এক তরুণ আইনজীবীর। যার কারণে তার মায়ের কান্না থামছে না। সন্তান নিখোঁজের পর থেকে পাগলপ্রায় মা আর স্বজনরা দিশেহারা। নিখোঁজ আইনজীবীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

কিন্তু এখন পর্যন্ত সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। মিজানুরের পরিবারের সদস্যরা তার ফেরার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় রয়েছেন।
রাজনগর থানা পুলিশ ও নিখোঁজ মিজানুরের পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই (সোমবার) সকালে মৌলভীবাজার শহরে বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান মিজানুর রহমান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পেয়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও মেলেনি সন্ধান।

নিখোঁজ মিজানুর রহমান রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের প্রবাসী আবুল হাসানের বড় ছেলে। মিজানুরের মা রেজিয়া বেগম বলেন, ‘আমি সকলের কাছে দোয়া চাই। আমার বুকের ধন বুকে ফিরে আসুক।’

পরিবারের সদস্যরা জানান, মিজানুর দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য সিলেট শহরে একটি এজন্সিকে প্রায় ১২ লক্ষ টাকা দেন।

নিখোঁজের পরদিন মঙ্গলবার ইউকে অ্যাম্বেসি থেকে ভিসা সংগ্রহের কথা পরিবারে জানিয়েছিলেন। সেইভাবে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু সোমবার থেকে তিনি নিখোঁজ। এমন ঘটনায় পরিবারের সদস্যসহ প্রতিবেশীরাও হতবাক। এ ঘটনায় রাজনগর থানায় ওইদিন রাতেই সাধারণ ডায়রি করেছেন নিখোঁজের ছোট ভাই।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, সকল বিষয় গুরুত্ব দিয়ে মিজানুরকে খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনও কোনো ক্লু পাওয়া যায়নি। কিন্তু মোবাইল বন্ধ থাকায় অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। তথ্যপ্রযুক্তির সাহায্যে মোবাইল ট্র্যাকিং করা হয়েছে। পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত তার সন্ধান মিলবে।

প্রসঙ্গত, নিখোঁজ আইনজীবী মিজানুর রহমান ২০২১ সালে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিলেট আদালতে এক সিনিয়র আইনজীবীর সাথে আইনপেশায় যুক্ত হন। তবে তিনি গত এক বছর ধরে উচ্চশিক্ষ অর্জনের জন্য উন্নত কোনো দেশ যাওয়ার চেষ্টা করছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে