editor
প্রকাশিত: 10:29 PM, October 16, 2021

সর্বজন পরিচিত রজব আলী খানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সর্বজন পরিচিত মরহুম রজব আলী খান নজীবের ৪৯তম জন্মদিন উপলক্ষে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) ও মরহুমের পরিবারের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল ১৫ অক্টোবর শুক্রবার বাদ জুম্মা নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ’র মহাসচিব, নির্বাহী পরিচালক বায়জিদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মরহুম রজব আলী খানের ভাই এডভোকেট এ্যাপেক্সিয়ান রকিব আলী খান, জিডিএফ’র ব্যাবস্থাপক স্বপন মাহমুদ, প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, মরহুমের ভাতিজা রায়হান খান প্রমুখ। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও মরহুমের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বজন পরিচিত মরহুম রজব আলী খান নজীবের হাতে গড়া সংগঠন জিডিএফ প্রতিষ্ঠালগ্ন থেকে নিঃস্বার্থে প্রতিবন্ধী মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। একজন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ হয়েও সুস্থ সবল মানুষের মত যে ভাবে দেশের মানুষ ও প্রতিবন্ধীদের কল্যাণে অবদান রেখেছেন তা দৃষ্টান্ত হয়ে আজীবন থাকবে।
দোয়া মাহফিলে মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে