editor
প্রকাশিত: 7:36 PM, October 23, 2021

উপশহরে যুক্তরাজ্য প্রবাসীর ফ্ল্যাট দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
সৎ বোনের ছেলের বিরুদ্ধে বাসার ফ্ল্যাট জবর দখল ও তার সহযোগী সন্ত্রাসীদের হুমকি প্রদানের অভিযোগ করেছেন এক যুক্তরাজ্য প্রবাসী। আজ শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শাহজালাল উপশহরের বি ব্লকের ১৫ নং রোডের ১৮ নং বাসার বাসিন্দা মো. মাশুক উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাশুক উদ্দিন বলেন, ১৯৮৯ সালে আমি ও আমার সৎ ভাই মোশাহিদ উদ্দিন মিলে উপশহরে জায়গা কিনে তিনতলা বাসা নির্মাণ করি। দোতলায় আমর পরিবার থাকেন এবং নিচতলা ও তিনতলায় ভাড়া দিয়ে দেই। তিনতলার ভাড়াটে চলে যাওয়ায় এবং আমি প্রবাসে থাকার সুযোগ নিয়ে আমার সৎ বোন আতিবুন নেছার বখাটে ছেলে মিজানুর রহমান নেছার তিনতলার ফ্লাটটি জবরদখল কওে নেয়। বর্তমানে আমার দায়ের করা মামলায় মিজানুর রহমান নেছার কারাগারে থাকলেও দখলকৃত বাসাটি এখনো ছাড়েনি। সে কারাগার থেকে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। নেছার ও তার সহযোগী সন্ত্রাসীদের হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি বলেন, আমি একজন বয়োবৃদ্ধ ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ। চিকিৎসার জন্য যুক্তরাজ্য চলে যাই। দেশে অবস্থান করা আমার স্ত্রী সুলতানা আলী হালিমা আমাকে ফোনে জানান ২০২০ সালের ১ জানুয়ারি তিনতলার ভাড়াটে চলে গেছে। ওইদিনই আমার সৎ বোন আতিবুন নেছার বখাটে ছেলে মিজানুর রহমান নেছার তার সহযোগী ফয়ছল আহমদ, ইসমাইল আলী রাহী, আব্দুর রব, আব্দুল হামিদ হান্দু, আব্দুল করিমসহ আরও সন্ত্রাসীদের নিয়ে তিনতলার ফ্লাটটি জবরদখল করে। আমার স্ত্রী বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দেয় নেছার। এ খবর পেয়ে ১৪ জানুয়ারি দেশে চলে আসি। দেশে ফিরে তাকে বাসা ছাড়ার কথা বললে সে আমার সাথে দুর্ব্যবহার করে এবং বাসা ছাড়বে না বলে আমাকে হুমকি দেয়। এ ব্যাপারে ২৭ মার্চ শাহপরাণ (রহ.) থানায় মামলা করতে গেলে রহস্যজনক কারণে থানা পুলিশ মামলা গ্রহণ করেনি। থানায় যাওয়ার খবর পেয়ে সন্ত্রাসী নেছার রাত ৯টার দিকে বাসায় প্রবেশ করে আমাকে প্রাণে মারার হুমকি দেয়। এ সময় আমার মাথায় পিস্তল ঠেকিয়ে আমার আলমিরার চাবি নিয়ে নেয়। আলমিরার তালা খুলে রক্ষিত দলিলপত্র, ব্যাংক চেকের তিনটি পাতা ছিড়ে নেয়। আলমারিতে থাকা স্বণালংকার, নগদ দুই লাখ টাকা লুট করে নেয়ে। পরবর্তীতে ২ এপ্রিল দুপুরে আমার নিকট চাঁদা দাবি করে। ওইদিনই সন্ধ্যায় তাকে দুই সপ্তাহের মধ্যে ৩০ লাখ টাকা চাঁদা না দিলে এবং এ ঘটনা কাউকে জানালে আমাকে খুন করে ফেলার হুমকি দেয় এবং আমার ওপর আক্রমন করে। এতে আমি আহত হই।
মাশুক উদ্দিন আরও বলেন, ওই ঘটনায় শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। পুলিশ তদন্তে ঘটনার সত্যতা পেয়ে আমার জিডিটি মামলায় রূপান্তর করে আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই মামলায় আদালতে হাজিরা দেওয়ার আগেও সে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। গত ৭ অক্টোবর হাজিরা দিতে গেলে মাননীয় আদালত নেছারের জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তার জাািমন মঞ্জুর না হওয়ায় তার সহযোগীদের মাধ্যমে আমাকে হুমকি দেওয়া অব্যাহত রাখে। এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানায় আরও একটি সাধারণ ডায়েরি করি।
মিজানুর রহমান নেছার একটি বখাটে ছেলে উল্ল্যেখ কওে তিনি বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় তার বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। থানা পুলিশে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। নেছার ও তার সহযোগীদের অব্যাহত হুমকি ও সন্ত্রাসী তৎপরতায় আমি নিরীহ বয়োবৃদ্ধ প্রবাসী জীবনহানীর আতঙ্কের মধ্যে রয়েছি।
এসময় তিনি এসব হুমকি ও অপতৎপরতা থেকে মুক্তি পেতে সিলেট রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে