editor
প্রকাশিত: 5:48 PM, March 10, 2022

কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
‘মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’- এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ফারুকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া আয়োজন করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে