editor

প্রকাশিত: 6:05 PM, March 25, 2022

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাণী সম্পদ কর্মকর্তার অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ 

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাণী সম্পদ কর্মকর্তার অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ 

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাণী সম্পদ কর্মকর্তার অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে প্রাণী সম্পদ অধিদপ্তর এর উপ-সহকারী ইন্দুভূষন এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠেছে। রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার ৩ ইউনিয়নের ভুক্তভোগীদের  সারি দীর্ঘ হচ্ছে। ভুলচিকিৎসা ও ভিজিট বানিজ্যে অনিয়ম দুর্নীতির কারণে খামারী ও সাধারণ মানুষদের মধ্যে বাড়ছে ক্ষোভ উত্তেজনা।

সরেজমিনে ৩ ইউনিয়নের ভুক্তভোগীদের সাথে আলাপ কালে তারা জানান,  সাধারণ মানুষের ডাকে উনি আসেন না, ৩০০/৪০০ টাকা ভিজিট দিতে হয়। সাধারণ মানুষের সাথে অশালীন ব্যবহার করেন।  বলরাম পুর এলাকার কৃষক লেবু মিয়া জানান, ইন্দু ভুষনের ভুল চিকিৎসায় আমার প্রায় ৩৫ হাজার টাকা দামের একটি গরু গত ১৭ মার্চ দিবগত রাত মারা যায়,  আমার ক্ষতিপূরণ কে দেবে, চিকিৎসার নামে হয়েছি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন।  আমি ক্ষতিপূরণ চাই। রামেশ্বর এলাকার সজ্জাদ আলী ক্ষোভ প্রকাশ করে জানান, আমার একটি গরুকে ভুল  চিকিৎসা দেওয়ার কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অন্য একজন ডাক্তার আনতে গেলে তিনি  বাধা বিপত্তি দেন। ইন্দু ভুষনের কথায় কর্নপাত না করে শমশেরনগর থেকে চিকিৎসক এনে  চিকিৎসা করালে গরু টি সুস্থ হয়। ভুক্তভোগীরা অভিযোগ করেন, গবাদিপশুর সমস্যায়  উনাকে ফোন দিলে উনি সময় মত আসেন না, আসলে তাকে ভিজিট বাবত-৩০০/৪০০ টাকা দিতে হয় এবং মুন্সিবাজারে উনার নিজস্ব ঔষধঘর থেকে ঔষধ কিনতে বাধ্য করেন। গবাদিপশুর চিকিৎসার প্রয়োজনে ফোন দিলে উনার ঔষধ ঘরের পাশের সেলুনের কর্মচারীকে পাঠিয়ে ইনজেকশনসহ চিকিৎসা দেয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন খামারী ও সাধারণ মানুষ। বিগত দিনে তার অনিয়ম দুর্নীতির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একাধিক  মিডিয়ায় ব্যাপক আলোচিত-সমালোচিত তিনি।

সুত্র জানায়- ইন্দুভূষন বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগে বিগত ২০১৮ সালে ভিলেজ ফিল্ড এ্যাসিষ্টেট থাকাকালীন সময়ে বড়লেখা উপজেলা পশু হাসপাতালে এবং ২০১৯ সালে শ্রীমঙ্গল প্রাণী সম্পদ অধিদপ্তরে বদলি হন। সর্বশেষ ২০২০ সালে কমলগঞ্জে প্রাণী সম্পদ অধিদপ্তর এর উপ-সহকারীর হিসাবে পদায়িত হন। এলাকার একাধিক লোকজন জানান- প্রাণী সম্পদ অধিদপ্তর এর উপ-সহকারী ইন্দুভূষন পেশায় ডাক্তার হলেও, জনগনের সেবায় তিনি নিয়োজিত নন। নিজে কখনো এলাকায় গবাদী পশুকে চিকিৎসা সেবা প্রদান করেন না। তার হুকুমে অসুস্থ গরু,ছাগলসহ বিভিন্ন গবাধি পশুর চিকিৎসা কার্যক্রম করেন, সুকেশ নামীয় একজন সেলুনের কর্মচারী । তিনি মুন্সিবাজারস্থ একটি ম্যানশনের হেয়ার ড্রেসারের ভিতরে চুলকাটার কাজ করেন। সেখানে সকল যাবতীয় ঔষধ বিক্রয় ও লেদদেন চলে।

অভিযোগ উঠেছে, অতিরিক্ত অর্থের বিনিময়ে গবাদী পশুকে ভ্যাকসিন, টিকা ও ইনজেকশন প্রদান করেন। পেশায় শীল ও অদক্ষতার কারণে অনেক গবাদী পশু ভূল চিকিৎসায় মৃত্যুবরণ করেছে। ডাক্তার ইন্দুভূষণ রহিমপুর, মুন্সী বাজার, পতনউষার ইউনিয়নে দীর্ঘদিন ছিলেন। সরকারী সকল সুযোগ সুবিধা তিনি ভোগ করেছেন। কিন্তু জনগন সরকারী ঔষধ, চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।  জবাবদিহিতা না থাকায় ডাক্তার ইন্দুভূষণ এবং সুকেশ এসব অনিয়ম ও দুর্ণীতি চালিয়ে আসছেন। এতো এতো অনিয়ম দুর্নীতি করে কিভাবে এখানে চাকুরী করছে এমনটাই সাধারণ মানুষের প্রশ্ন। ইন্দু ভুষনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করেন, অনতিবিলম্বে তাকে এখান থেকে বিদায় ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ না দিলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিবেন বলে জানান। ৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার জানান, আমার একটি গরুর ফার্ম রয়েছে সময়মত কোন চিকিৎসক পাইনা, এটা খুবই দুঃজনক।

তাদেরকে ফোন দিলে বিভিন্ন মিটিং ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখানো হয়। এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার ইন্দুভূষনের সাথে যোগাযোগ তাকে পাওয়া যায়নি।  এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ জানান এ ব্যাপারে আমার কাছে কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে