editor
প্রকাশিত: 2:31 AM, April 25, 2022

দরিদ্রদের মধ্যে পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির ঈদ বস্ত্র বিতরণ
সিলেট নগরীর ধোপাদিঘির দক্ষিণপারস্থ পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান ২৪ এপ্রিল ২২ রবিবার বিকাল ৪ টায় সিলেট নগরীর ইউনাইটেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, অসহায় নিপিড়ীত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের ভাগ্যন্নোয়নে দিন রাত কাজ করে দেশকে উন্নয়নের মহাসড়কে দাঁড় করাতে সক্ষম হয়েছেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলা বাংলাদেশ আজ স্বনির্ভর। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মানুষের জন্যই আমাদের কাজ করে যেতে হবে। তিনি পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির ঈদ বস্ত্র বিতরণের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় মানুষগুলো আমাদেরই বাবা, মা, ভাই, বোন। তাদের মুখে হাঁসি ফোঁটানোর দায়িত্ব আমাদেরই। ঈদের আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেটের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ সিকান্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি মাসুদ রানা চৌধুরী।
সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিনের পরিচালনায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ হাফিজ উল্লা, সদস্য আব্দুল ওহাব জুবেদ, আজিজুর রহমান, আব্দুর রহিম প্রমুখ।
পরে প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান সহ অতিথিবৃন্দ দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। সমিতির সহানুভূতি দেখে খুশি দরিদ্র মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। গরিব, ধনী সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে। এ আনন্দে সবাইকে অংশীদার করার জন্য পৌরবিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির বস্ত্র বিতরণ সত্যি প্রশংসার দাবী রাখে। দারিদ্রতার কষাঘাতে যারা শুধু বেঁচে থাকার সংগ্রামকেই জীবন মনে করে, তাদের কাছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ মৌলিক মানবিক অধিকারগুলো সহজলভ্য করার জন্য সবাইকে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন