editor

প্রকাশিত: 2:54 PM, July 4, 2022

আওয়ামীলীগ জনকল্যাণে কাজ না করে লুটপাটে ব্যস্থ : গয়েশ্বর চন্দ্র রায়

আওয়ামীলীগ জনকল্যাণে কাজ না করে লুটপাটে ব্যস্থ : গয়েশ্বর চন্দ্র রায়

আওয়ামীলীগ জনকল্যাণে কাজ না করে লুটপাটে ব্যস্থ : গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়মীলীগ সরকার কখনো জনগনের ভালো চয়না। তারা জনকল্যাণে কাজ না করে লুটপাটে ব্যস্থ। তারা বড় বড় মেঘা প্রকল্পের নামে দুর্ণীতি করে জনগনের সম্পদ লুটপাট করছে। চলমান বন্যায় সিলেটবাসীর এই ভয়াবহ দুর্যোগে তারা জনগের পাশে নেই। বরং সিলেট যখন পানিতে ডুবছে তখন সরকার পদ্মাসেতুর উদ্বোধনের নামে বিদেশী শিল্পী এনে নাচ গান করে জনগনের সাথে তামাশা করেছে। আওয়ামীলীগ জনগনের জান মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যার্থ হয়েছে। তাই পুরো দমে ব্যর্থ এই সরকারকে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করতে হবে। চলমান বন্যার পরে একদফা আন্দোলনের মাধ্যমে এই লুটেরা বাকশালী সরকারের পতন ঘটানো হবে।

সোমবার সকালে সাবেক মন্ত্রী মরহুম রিয়ার এডমিরাল (অব:) মাহবুব আলী খান এর সুযোগ্য কন্যা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের পক্ষ থেকে সিলেট জেলা বিএনপি তত্বাবধানে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় উপজেলার এক হাজার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই মন্ত্রী বলেন, ডা. জোবায়দা রহমান ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। উনার পূর্ব পুরুষরা যেভাবে দেশের মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন সেই ধারাবাহিকতায় তিনিও দেশবাসীর যেকোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান। কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরারী সরকার উনার নামেও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। যা একটি স্বাধীন দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। দেশের জনগন একদিন এর দাঁতভাঙ্গা জবাব দেবে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই ভয়াবহ বন্যায় সিলেটবাসী আওয়ামী লীগের নেতাদের দেখা পায়নি। একমাত্র বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই বন্যার শুরু থেকে বানবাসি মানুষদের জন্য কাজ করছে। এটাই হচ্ছে জনগনের দল বিএনপি ও ভোট চুরের দল আওয়ামী লীগের মধ্যে পার্থক্য।
সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, নিশি রাতের ভোট চোরের সরকারের সাথে জনগনের কোন সম্পর্ক নেই। কারন তারা জনগনের ভোট চুরি করে ক্ষমতা দখল করে আছে। এজন্যই আওয়ামী লীগ জনগনের পাশে নেই।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জোর করে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ বাকশালী স্টাইলে দেশ পরিচালনা করছে। তারা জনগনের দুঃখ কষ্ট বুঝেনা। এজন্য জনবিচ্ছিন্ন এই বাকশালী সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা যারা কোন উপায় নেই।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বন্যার শুরু থেকে সিলেট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীরা পানিবন্দি মানুষেদের পাশে আছে। প্রতিদিনই জেলায় বিভিন্ন এলাকায় আমরাদের নেতারা খাদ্যদ্রব্য সহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরন বানবাসি মানুষদের মাঝে পৌঁছে দিচ্ছন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ দিয়েছেন বন্যা শেষ হওয়ার পরও যেন আমরা মানুষের পাশে থাকি। এই সরকার আর বেশী দিন তারেক রহমানকে আমাদের কাছ থেকে দুরে রাখতে পারবেনা। ইনশাআল্লাহ তারেক রহমান বীরের বেশে প্রিয় জন্মভূমিতে ফিরে আসবেন।
তিনি বলেন, সাবেক মন্ত্রী মরহুম রিয়ার এডমিরাল (অব:) মাহবুব আলী খান সিলেটবাসী কাছে অত্যন্ত শ্রদ্ধার আর ভালোবাসার মানুষ। এই পরিবার আদিকাল থেকেই মানুষের কল্যাণে কাজ করতে আসছে। এর ধারাবাহিকতায় উনার সুযোগ্য কন্যা, মহান স্বাধীনতার ঘোষকের পুত্রবধু সিলেটবাসী এই দুর্যোগে পাশে দাঁড়িয়েছন। আমরা সিলেটবাসী এজন্য কৃতজ্ঞ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ জিয়া পরিবারকে ভয় পায়। এজন্যই আমাদের নেত্রীকে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে আটকে রেখেছে। চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছেনা। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছেনা। তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন আওয়ামীলীগের নেতারা পালাবার রাস্তাও খোঁজে পাবে না।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য বিলমকিস ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন