admin
প্রকাশিত: 2:28 PM, June 9, 2021
অনলাইন ডেস্ক
খুলনা বিভাগে অস্বাভাবিক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এর সঙ্গে বাড়ছে করোনাভাইরাসে শনাক্ত এবং আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এখানে ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে। ১০০ শয্যার এ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩০ জন।
চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু
করোনা ইউনিটের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, বুধবার সকাল পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভর্তি আছে ১৩০ জন রোগী। যার মধ্যে ৬২ জন আছেন রেড জোনে, ২৯ জন ইয়োলো জোনে। এছাড়া আইসিইউতে ১৮ জন এবং এইচডিইউতে ২১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টয় নতুন করে ভর্তি হয়েছেন ৫৭ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, মঙ্গলবার রাতে খুমেকের পিসিআর মেশিনে ২৭৯ নমুনায় ৮১ জনের পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ১৯৩ নমুনায় ৩৯ জন শনাক্ত হয়েছেন। এছাড়া বাগেরহাটের ২৬ জন, যশোরের ২ জন, পিরোজপুরের ২ জন, গোপালগঞ্জের একজন ও ঝিনাইদহের একজন করোনা পজিটিভ হয়েছেন।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, খুলনা জেলা ও মহানগরীতে ৩৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনায় মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলা ও মহানগরীর ৩ জন মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
ডিএসএস/ ৯জুন ২০২১/ রুজি
আমাদের ইউটিউব
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন