editor

প্রকাশিত: 6:06 PM, November 11, 2022

ইতিহাস গড়তে চায় সিলেট বিএনপি

ইতিহাস গড়তে চায় সিলেট বিএনপি

ইতিহাস গড়তে চায় সিলেট বিএনপি

নিজস্ব প্রতিবেদক
মাঠের বিরোধীদল বিএনপি এখন অনেকটাই চাঙা। দীর্ঘদিন কোনঠাসা থাকার পর বর্তমানে মাঠে শক্তি দেখাচ্ছে দলটি। ঘোষিত ১০টি বিভাগীয় সমাবেশের মধ্যে ইতোমধ্যে পাঁচটি সফলভাবে শেষ করেছে তারা। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব ফিরে এসেছে।

দলীয় সূত্র বলছে, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা সরকারের নানা রকমের বাধাবিপত্তি এড়িয়ে বড় বড় সমাবেশ করছে। এক বিভাগের সমাবেশ দেখে অন্য বিভাগের নেতাকর্মীরা উজ্জীবীত হচ্ছেন। ফলে পরবর্তী সমাবেশে বাধা দেওয়া হলেও জনসমাগম ঠেকানো যাচ্ছে না। তারা এখন স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে যোগ দিচ্ছেন। সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাচ্ছেন।

ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে গণসমাবেশ শেষ করেছে বিএনপি। আগামী ১৯ নভেম্বর সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই গণসমাবেশকে নিয়ে নগরীতে প্রত্যেকদিন নগরে ও জেলার বিভিন্ন উপজেলা-পৌরসভা, ইউনিয়ন ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কর্মসূচি সভা-সমাবেশ, প্রচার মিছিল -প্রচারপত্র বিলীন সহ নানা কর্মসূচি পালন করে আসছে সিলেট বিএনপি। একদিকে সরকারী বাঁধা, অন্যদিকে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যার পর ভাংচুরের অভিযোগ এনে ২০০ শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের সব ভয়ভীতি অপেক্ষা করে গণসমাবেশ সফল করতে বিএনপির সর্বস্থরের নেতাকর্মী কাজ করে যাচ্ছেন।

সিলেটের সাধারণ মানুষ মনে করছেন, ১৯ নভেম্বর একটি ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে অনেক লোক সমাগম হবে ঐ দিন শহরের চারদিকটা মানুষের উপস্থিতিতে ভরে উঠবে।

একজন ব্যবসায়ী জানান, গণসমাবেশে যদি সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে এক লক্ষাধিক লোক আসেন তা হলে তিন লক্ষ মানুষ হবে। সিলেট জেলার মানুষ বাঁধ দিয়ে। সেই হিসেব থেকে আমরা অনুমান করছি সমাবেশে চার লক্ষাধিকের অধিক মানুষ হবে।

এই বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী বলেন, ২০১৩ সালের পর আমরা সিলেটে কোন বড় ধরনের সমাবেশ করতে পারি নাই। তাই আগামী ১৯ নভেম্বরের সমাবেশকে গিরে সমগ্র সিলেটের মানুষের মধ্যে শুরু হয়েছে আলোচনা। আমরা মনে করছি এই সমাবেশের মধ্য দিয়ে সিলেট বিএনপি আরেকটি ইহিতাস গড়বে।

এই বিষয়ে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, শুধু বিএনপি নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হবেন না, সিলেটের সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করবেন। ১৯ নভেম্বর সমগ্র সিলেট সমাবেশস্থলে পরিণত হবে,শুধু আলিয়া মাদ্রাসা মাঠ নয়। এই জুলুমবাজ সরকারের কাছ থেকে মানুষ মুক্তি চায়। সেই ধারাবাহিকতায় সিলেটের সর্বস্থরের মানুষ গণসমাবেশে অংশগ্রহণ করবে। ইনশাআল্লাহ সিলেট বিএনপি ১৯ নভেম্বর আরেকটি ইতিহাস গড়বে।

১২ নভেম্বর ফরিদপুরে, ২৬ নভেম্বর কুমিল্লায় ও ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে বিএনপি। এরপরে আগামী ১০ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে। এককভাবে এসব সমাবেশ করলেও ১০ডিসেম্বরের সমাবেশে সমমনা ও শরীকদলগুলোর নেতাকর্মীদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ওই সমাবেশ থেকে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

দলের একটি সূত্র বলছে, ঢাকায় গণসমাবেশে স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগমের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। প্রতিদিনই কোথাও না কোথাও কর্মীসভা করা হচ্ছে। এসব সভায় দলের নেতাকর্মীদের শপথও পাঠ করানো হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে তারাও মতামত দিচ্ছেন।

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছি। প্রথম দফা সংলাপ শেষে দ্বিতীয় দফার সংলাপ চলছে। একই সঙ্গে গত চার মাস আমরা আন্দোলনে আছি। রাজধানীতে ১৬টি সমাবেশের পর বিভাগীয় সমাবেশ চলছে। নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছেন। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষও সমাবেশে যোগ দিচ্ছেন। সরকার শত বাধা দিয়ে তাদের দমাতে পারেনি। অতীতে আমরা দেখেছি বাংলাদেশের জনগণ কখনও বাধা পেয়ে থেমে যায় না। এবারও তাদের থামাতে পারবে না। গণসমাবেশের মাধ্যমে জনগণকে উজ্জীবীত করে গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার নতুন করে নির্বাচন কমিশন (ইসি) গঠন করবে। তাদের অধীনে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে একটি জনগণের সংসদ ও জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেন, জনগণ রাস্তায় নেমে এসেছেন। ইতোমধ্যে আমরা পাঁচটি বিভাগীয় সমাবেশ করেছি। সামনে আরও চার বিভাগে সমাবেশের পর ঢাকায় মহাসমাবেশ হবে। সেখানে লাখো মানুষ একত্রিত হবে।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শিগগিরই একটি গণঅভ্যুত্থান হবে। ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অনেকের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পেয়েছিলাম। সেই গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। মানবাধিকার ভূলুণ্ঠিত। আজকে দেশের জনগণের ভোটাধিকার নেই। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই বাংলাদেশে, এই ঢাকার মাটিতে শিগগিরই আরেকটি গণঅভ্যুত্থান হবে। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অবৈধ, ভোট চোর, ভোট ডাকাত, নিশিরাতের আওয়ামী সরকারের পতন হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক