editor

প্রকাশিত: 7:12 PM, November 13, 2022

১৯ নভেম্বরের গনসমাবেশ সফলে স্বেচ্ছাসেবক দলকে ভ্যানগার্ডের ভুমিকায় অবতীর্ণ হতে হবে : এস এম জিলানী 

১৯ নভেম্বরের গনসমাবেশ সফলে স্বেচ্ছাসেবক দলকে ভ্যানগার্ডের ভুমিকায় অবতীর্ণ হতে হবে : এস এম জিলানী 

১৯ নভেম্বরের গনসমাবেশ সফলে স্বেচ্ছাসেবক দলকে ভ্যানগার্ডের ভুমিকায় অবতীর্ণ হতে হবে : এস এম জিলানী 

স্বেচ্ছাসেবক দল  কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি,  দেশনায়ক তারেক রহমান,  ডাঃ জুবাইদা রহমানের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত মুল্যবৃদ্ধির প্রতিবাদে ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলে স্বেচ্ছাসেবক দলকে ভ্যানগার্ডের ভুমিকা পালন করতে হবে। যেকোনো ত্যাগের বিনিময়ে  সমাবেশ সফল করে আওয়ামী ফ্যাসিবাদের বিদায় ঘন্টা বাজাতে হবে। ইনশাআল্লাহ দমন, পীড়ন,  নিপীড়ন,  মামলা – হামলা করে আওয়ামীলীগের শেষ রক্ষা হবেনা।
রোববার বিকেলে নগরীর  হলিসাইড হোটেলের হলরুমে অনুষ্ঠিত সিলেট বিভাগ স্বেচ্ছাসেবক দলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী।  সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।     সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী।  সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের যৌথ  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস,  সাধারণ সম্পাদক  জি এম মুক্তাদির রাজু, হবিগঞ্জ জেলা  স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক  আহমদ,  সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান,  সাধারণ সম্পাদক মুনাজ্জির আহমদ।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক
আব্দুস সামাদ তুয়েল, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী,  আবু সালেহ মোঃ তাহের,মুমিনুল হক রাহি,আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ,সৈয়দ আমীর আলী, উসমান হারুন পনির,সায়াদ হুসেন সুজন,আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক  মিফতাউল কবির মিফতা,  যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম,  আলী মোঃ নুরুল হুদা দিপু,  দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ,  সৈয়দ সরোয়ার রেজা,  কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া।
হবিগঞ্জ জেলা  স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাসবি চৌধুরী,  সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন,  সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,  মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।
সভায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম  ভুইয়া তানু ও সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল এর হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসি দাবি করা হয় ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের