admin
প্রকাশিত: 7:46 PM, October 6, 2024
৩ নং খাদিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের যৌথ উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে তৃণমূলের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা আজ বিকেলে সদর উপজেলার ছালিয়ায় অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহের।
জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজির খানের সভাপতিত্বে খাদিমনগর ইউনিয়ন যুবদল নেতা শিপলু আহমেদ ও ছাত্রদল নেতা মিজান আহমেদের যৌথ পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দিলু(মেম্বার), সৌদি আরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরেফিন ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, ১নং ওয়ার্ড বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী শাওন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ খান নাহিদ, জুনাইদ আহমেদ, আব্দুল মালিক লায়েক।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম বলেছেন, প্রকৃত কর্মী সে ই যে দুর্দিনে পালিয়ে না যায় আর সুদিনে চরিত্র না হারায়, আমাদেরকে তেমন কর্মী হতে হবে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন অনেকেই বিএনপির পতাকাতলে আশ্রয় নিতে চাইবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন কোন অনুপ্রবেশকারী ঢুকে দলে কোন ধরণের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, পেশিশক্তি দিয়ে নয় , সমাজের ভাল ও মানবিক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে আমাদের, আমরা আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে অঙ্গীকারাবদ্ধ।
এসময় অন্যান্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মনসুর আহমেদ, রাকিব আহমেদ, ডালিম আহমেদ, আজিজুল হক লিটন, দারা আহমেদ, শিপন আহমেদ, খানিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রুকন আহমেদ, একরাম আহমেদ, ফখরুল আহমেদ, মিজান আহমেদ, তারেক আহমেদ, সদর উপজেলা যুবদল নেতা উসমান আহমদ, ফখরুল,জুনেদ আহমেদ, আলাউদ্দিন, নাসির, তাওহিদ আহমেদ, খাদিমনগর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পারবেজ আহমদ, ছাত্রদল নেতা রিয়াদ আহমেদ, নিপুন আহমদ, রাশেদ আহমেদ, রিয়াদ(২), রকি আহমেদ, নন্দিরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সুন্নত আলী, মারুফ আহমেদ, মুস্তাফিজুর রহমান রাফি প্রমুখ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে