admin
প্রকাশিত: 10:17 PM, November 12, 2024
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট দীর্ঘ ১৭ বছর পর দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আওয়ামী লীগের পতন হলেও রাষ্ট্র ও সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা বসে রয়েছে। তারা ছাত্র-জনতার রক্তস্নাত বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র করছে। ৫ আগস্টের গণহত্যার ঘটনায় সিলেটসহ দেশে মামলা হলেও খুনীরা প্রকাশ্য ঘুরাফেরা করছে। বিভিন্নভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের কোটি কোটি পাচার করলেও দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছেনা। যা ছাত্র-জনতার বিপ্লবের পরিপন্থি। অবিলম্বে ফ্যাসিবাদের দোসর সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের গ্রেফতার করে শাস্থির আওতায় নিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে সিলেট মহানগরীর কোতোয়ালী পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন শেসনের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগরী নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার প্রমূখ।
সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ২৫-২৬ শেসনের জন্য মহানগরীর কোতোয়ালী পূর্ব ও শাহপরান পশ্চিম থানা জামায়াতের নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে থানা সমুহের নতুন কমিটি ঘোষণা করেন মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
কোতোয়ালী পূর্ব থানা :
মহানগরীর কোতোয়ালী পূর্ব থানায় রফিকুল ইসলাম মজুমদার আমীর, নজরুল ইসলাম শোয়েব নায়েবে আমীর, মো: মুহিব আলী সেক্রেটারী, এডভোকেট জুনেদ আহমদ ও আব্দুল মোতালেব সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।
শাহপরান পশ্চিম থানা:
মহানগরীর শাহপরান পশ্চিম থানায় মোহাম্মদ শাহেদ আলী আমীর, মো: আব্দুর রব নায়েবে আমীর, মো নজরুল ইসলাম সেক্রেটারী, সোহেল আহমদ রিপন ও মাওলানা আহমদ হোসাইন সহকারী সেক্রেটারী নির্বাচিত হন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে