editor

প্রকাশিত: 6:35 PM, February 2, 2025

কাউন্সিলর রেজওয়ান ও তার ভাইয়ের জামিন নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে মহানগর দায়রা জজ আদালতের পিপির বিবৃতি

কাউন্সিলর রেজওয়ান ও তার ভাইয়ের জামিন নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে মহানগর দায়রা জজ আদালতের পিপির বিবৃতি

বিগত ৩০ জানুয়ারি সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঁচটি রাজনৈতিক মামলায় সাবেক কাউন্সিলর রেজওয়ান আহমদ ও তার ভাই কামরান আহমদের জামিন পাওয়া নিয়ে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী।

রবিবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিজমের কোন দোসর রাজনৈতিক মামলায় এভাবে জামিন পাওয়া সত্যিই দুঃখজনক। এতে করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মানুষের মনে সংশয়, গণহত্যাকারী এবং তাদের দোসরদের যথাযথ বিচার হয় কী না।

বদরুল আহমদ চৌধুরী বলেন, রাজনৈতিক জি আর মামলা পরিচালনার দায়িত্ব পুলিশের জামিন চাওয়ার আগ অবধি এ বিষয়টি পিপিশিপের জানার সুযোগ নেই। এদিনও পাঁচটি মামলায় জামিন চাওয়ার খবর জানার সাথে সাথে পাঁচ/ ছয় জন পিপি জামিনের আপত্তি জানান।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক সংক্ষুব্ধ জনতা জড়ো হন,তারা পাঁচটি মামলায় জামিনের বিরোধিতা করতে থাকেন। এসময় পূর্ব থেকে কোর্টে অবস্থান করে আইনজীবী সহকারী সমিতির নির্বাচন পরিদর্শনে থাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী সংক্ষুব্ধ জনগণকে শান্ত করতে প্রচেষ্টা চালান। একথা দিবালোকের মতো স্পষ্ট যে,তারা যদি উপস্থিত সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতেন তাহলে খুন খারাবিসহ নানান অপ্রীতিকর ঘটনা কোর্ট প্রাঙ্গণে ঘটতে পারতো। সেটা হলে সিলেটের মানুষ এবং আইন আদালত নিয়ে বিশ্ব মিডিয়ায় নেতিবাচক সংবাদ প্রচার হতো,যাতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হতো।

বদরুল আহমদ চৌধুরী তার বিবৃতিতে আরো বলেন, একসঙ্গে পাঁচটি রাজনৈতিক মামলায় জামিন পাওয়া নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে মহানগর দায়রা জজ আদালতের বিচারকের সঙ্গে দেখা করে সাথে সাথে প্রতিবাদ জানানো হয়। পরবর্তীতে পিপি অফিসে এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে,আইনি প্রক্রিয়ায় রাজনৈতিক মামলায় পাওয়া জামিন বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসেবে আমি ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি।

পিপি অফিসে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েছ লোদী এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক এড এমরান আহমদ চৌধুরী ছাড়া ও উপস্থিত ছিলেন, সিলেটের জিপি এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিম ফয়েজ উদ্দিন, সিনিয়র আইনজীবী এডভোকেট এখলাছুর রহমান ও সাইবার ট্রাইবুনালের পিপি এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে