editor
প্রকাশিত: 4:55 PM, June 19, 2021
সিলেট মণিপুরী পঞ্চায়েতের অন্যতম সদস্য তরুন সমাজসেবক বাবুসানা রাজকুমার’র অকাল প্রয়ানে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট মণিপুরী স্বর্নশিল্পী সমাজ কল্যান সমিতি ও সাগরদিঘীর পাড় মণিপুরী শ্মশানঘাট পরিচালনা কমিটির যৌথ আয়োজনে বিশিষ্ট সমাজসেবক ও নাট্যজন সাগরদিঘীর পাড় মণিপুরী শ্মশানঘাট পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি এম.উত্তম সিংহ রতন’র সভাপতিত্বে এই শোক সভা অনুষ্ঠিত হয়। গত (১৮ জুন) ২০২১ শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় বাগবাড়ী নরসিংটিলাস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এইচ. সমেন্দ্র সিংহের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যাংকার এন.আর.বি ব্যাংক সিলেট শাখা ও আঞ্চলিক ব্যবস্থাপক এল. প্রশান্ত কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাগরদিঘীর পাড় মণিপুরী পাড়ার অন্যতম মুরব্বী অ.নীলকান্ত সিংহ,নরসিংটিলার মুরব্বী ও সমাজসেবক মোইরাংথেম খির সিং, মণিপুরী যুব সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াই.লাড়ু সিংহ, প্রয়াত বাবুসানা রাজকুমার’র ছোট ভাই প্রতাপ রাজকুমার, সিলেট মণিপুরী স্বর্নশিল্পী সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক ওয়াই. নিপেন্দ্র সিংহ ও সাগরদিঘীর পাড় মণিপুরী শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ. দিগেন সিংহ।
সভার শুরুতেই স্বর্গীয় বাবুসানা রাজকুমার’র প্রতিকৃতিতে অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ সভায় উপস্থিত সকলেই পুষ্পার্ঘ্য অর্পণ করেন ও পুস্পার্ঘ্য অর্পণের পরপরই পুরোহিত জয় শর্ম্মা’র শ্রী হরিনাম মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়। শোক সভায় অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন সমাজ সেবক শ্রী ধরণী সিংহ, কৈশাম রঞ্জু সিংহ, পুরিদাস সিংহ প্রমুখ। শোক সভায় প্রয়াতের স্ত্রী অরুনা দেবী, পুত্র অনুরাগ রাজকুমার, কত্যা বন্যা রাজকুমারী, শ্যালিকা পপি দেবী, শ্যালক পম সিংহ’সহ এলাকার ও মণিপুরী সমাজের বিভিন্ন পাড়ার গণ্যমন্য পুরুষ ও মহিলা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে আয়োজক উভয় কমিটির পক্ষ থেকে প্রসাদ স্বরূপ খিচুরী ও অন্যান্য উপকরনের মাধ্যমে উপস্থিত সকলকে আপ্যায়ন করানো হয়। বিজ্ঞপ্তি
ডিএসএস/১৯জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন