editor
প্রকাশিত: 10:30 PM, February 19, 2025
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীর প্রচেষ্ঠায় গত ১৩ ফেব্রুয়ারি রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘটিত ঘটনার মিমাংসার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
এই বিষয়ে বুধবার শাবির রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘটিত ঘটনা অনাকাঙ্খিত ও দুঃখজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানুষের মর্যাদার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। যেকোন ব্যক্তি কিংবা বিশ্ববিদ্যালয় পরিবারের কোন সদস্যের মানহানি কোনভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে ও নেতৃবৃন্দের আন্তরিক তৎপরতায় এলাকাবাসী পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি স্থগিত করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেতৃ স্থানীয় ব্যক্তিবর্গসহ এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। উদ্ভূত পরিস্থিতির অতি দ্রুত সম্মানজনক ও গ্রহণযোগ্য সমাধানকল্পে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নেতৃবৃন্দের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আশা করা যায় দ্রুতই কাঙ্ক্ষিত সম্মানজনক ও শান্তিপূর্ণ সমাধান হবে। এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা যাচ্ছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সভায় আরোও উপস্থিত ছিলেন শাবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন প্রমুখ।
5 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 7 সোমবার (১৪
6 প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’
5 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি
2 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক
1 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে
8 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ
6 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের