editor
প্রকাশিত: 2:21 AM, September 12, 2017

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবসে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু বলেছেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই দেশপ্রেমিক জনতা সফল হতে দিবেনা। অবৈধভাবে ক্ষমতাসীন আওয়ামী বাকশালী সরকারের ষড়যন্ত্রের ফসল ১/১১ এর মঈন-ফখর উদ্দিন সরকার বিএনপি পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতেই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাগারে আটকে রেখে নির্যাতন চালিয়ে জিয়া পরিবার ধ্বংস করার চেষ্টা করে যা বিপ্লবী জনতা সফল হতে দেয় নি।
তিনি গতকাল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ বিএনপির শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ এবং ছাত্রদল কেন্ত্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী সহ অঙ্গ সহযোগি সংগঠনের সর্বস্থরের নেতা কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাগারে আটক সকল রাজবন্দিদের মুক্তি বাদী জানানো হয়।
মহানগর ছাত্রদল নেতা শিহাব খাঁন’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সদস্য পি এল চন্দ শ্রীবাস এবং মুক্তার আহমদ মুক্তারের যৌথ পরিচালানায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন মহানগর বিএনপির সম্মানিত সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মজিদ, কামরুজ্জামান দিপু, মহানগর যুবদল নেতা মানিকুর রহমান মানিক, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিম জাকারিয়ার, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, মহানগর ছাত্রদল নেতা উসমান গণি, রুনু আহমদ, আকবর উদ্দিন, শাহ আকাব উদ্দিন পলাশ, সুহেল রানা, আব্দুল আহাদ সুমন, শাবি ছাত্রদলের সভাপতি এম এ রাকিব।-বিজ্ঞপ্তি
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে