admin
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫
লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে ১৬ জুলাই প্রথম শহীদ দিবস পালিত হয়। এনসিপির কেন্দ্রীয় সদস্য ও সেন্ট্রাল ডায়াস্পোরা কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এবং সেন্ট্রাল ডায়াস্পোরা মেম্বার ড. ইমা ইসলাম এর যৌথ সভাপতিত্বে এবং এনসিপি ইউকে অ্যালায়েন্স মেম্বার হিমেল আহমেদ ও কেন্দ্রীয় যুব উইংসের সংগঠক ফারিয়া ফাহি এর যৌথ সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাথ আবদুল্লাহ এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য দিলশানা পারুল।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার নাজির আহমেদ, টাওয়ার হ্যামলেটের সাবেক স্পিকার ও বর্তমান কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, সাবেক স্পিকার জাহেদ চৌধুরী, ইস্ট লন্ডন কমিউনিটি কোয়ালিশনের অন্যতম চেয়ার আব্দুস শুকুর খালিছদার, কমিউনিটি ব্যক্তিত্ব বদরে আলম দিদার, খেলাফত মজলিস ইউকের সাধারণ সম্পাদক মুফতি সালেহ আহমদ, ব্যারিস্টার শরীফ হায়দার, এনসিপি ইউকে অ্যালায়েন্স মেম্বার ব্যারিস্টার মিজানুর রহমান, মাকসুদুল হক, আবু সলমন মুরাদ, মেহেদি মোহাম্মদ, নাইমুল ইসলাম আতিফ, সাব্বির আহমেদ প্রমুখ।
পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের প্রতিনিধি ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। এরপর গত ২৪ জুলাইয়ের আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণ এবং প্রবাসীদের ভোটাধিকার নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়, যাদের আত্মত্যাগে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে।
বক্তারা আগামী দিনের বাংলাদেশ গঠনে এনসিপি নেতৃবৃন্দকে নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন যে, জুলাই আন্দোলনের শহীদদের রক্তে অর্জিত ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়তে এনসিপি তরুণরা ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
অনুষ্ঠানের শেষে ইউকে’র বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের ধন্যবাদ জানিয়ে এবং ইউকে ডায়াস্পোরা অ্যালায়েন্সে নতুন সদস্যদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। খাবার পরিবেশনের মাধ্যমে শহীদ দিবসের আলোচনা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
8 সিলেটে রোগীদের উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল এবং সিলেটের অন্যতম স্বাস্থ্যসেবা
8 জাঁকজমকমপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ মেধাবৃত্তি ও এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
5 যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে উইভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির
7 সিলেট নগরীর সিটি মডেল স্কুলের করেরপাড়া ক্যাম্পাসে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান
2 সিলেটের পরিবহন খাতের শৃঙ্খলা ও রুট ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ-দিরাই এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপ-এর সাধারণ মালিকগণের
7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে
4 সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে জনসভায় পুলিশের বাধা প্রদানের তীব্র
6 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০