editor
প্রকাশিত: 6:25 PM, February 10, 2022

প্রবাসীদের প্রতি আমাদের যথাযথ ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে হবে : বদরুল ইসলাম শোয়েব
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন,বর্তমান সমাজে এত হানাহানি-মারামারি তার একমাত্র কারণ সামাজিক মূল্যবোধের অভাব। সামাজিক পূঁজি বৃদ্ধি করে আমাদের মূল্যবোধের জায়গা খেয়াল রাখতে হবে। আমাদের পরস্পরের প্রতি একমাত্র অভাব হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ও ভালবাসা ছাড়া বড় শক্তি পৃথিবীতে আর কিছুই হতে পারে না।
তিনি আরো বলেন, প্রবাসের মাটিতে থেকে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদের অর্থনীতিকে গতিশীল করতে যারা শীর্ষ ভূমিকা রাখেন সেই সব রেমিট্যান্স যোদ্ধা আমাদের দেশের সম্পদ। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালবাসা ও সঠিক উৎসাহ থাকলে আমাদের গ্রামীণ সমাজ আরো এগিয়ে যাবে। ফয়ছল আহমদ যুক্তরাজ্য কমিউনিটির একজন প্রথম সারির রেমিট্যান্স যোদ্ধা হিসাবে দেশের বিভিন্ন সংকট মোকাবেলায় মানুষের পাশে থাকেন। তিনি বিদ্যালয়ে আজীবন দাতা সদস্য হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বদরুল ইসলাম শোয়েব গতকাল
সকাল ১১ঘটিকায় যুক্তরাজ্যস্হ গোলাপগঞ্জ জনকল্যাণ সমিতি লুটন’র সভাপতি ও বৃটিশ- বাংলাদেশী বিজনেস ফোরাম লুটন’র চেয়ারপার্সন ফয়ছল আহমদের সম্মানে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ আলী ও নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথি ফয়ছল আহমদ বলেন, প্রবাসে থাকলে ও আমাদের শিকড়ের অর্থনৈতিক মুক্তি সংগ্রামে নিজেদের যুক্ত রাখতে চাই, সে লক্ষে কাজ করে যাচ্ছি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সকলের ও দেশকে এগিয়ে নেয়ার মন মানসিকতা থাকতে হবে, তাহলে সমাজ এগিয়ে যাবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, সুদর্শন সেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাদা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মিজানুর রহমান চৌধুরী ছহুল, হীরা মিয়া প্রমুখ।
7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
4 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
1 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
7 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
2 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট