editor

প্রকাশিত: 12:57 AM, October 11, 2021

মৌলভীবাজারে ১ ঘণ্টার ইউএনও নবম শ্রেণির ছাত্রী

মৌলভীবাজারে ১ ঘণ্টার ইউএনও নবম শ্রেণির ছাত্রী

মৌলভীবাজারে ১ ঘণ্টার ইউএনও নবম শ্রেণির ছাত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করলো হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মোবাশ্বিরা সরকার আইরিন। রবিবার (১০ অক্টোবর) ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের পদে ১ ঘণ্টার জন্য দায়িত্ব পালন করে মোবাশ্বিরা সরকার আইরিন।

কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য ন্যশনাল চিল্ডেন টাস্ক ফোর্স এই আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন- ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মনি রায়, ন্যাশনাল চিল্ডেন টাস্ক ফোর্সের মৌলভীবাজার জেলার শিশু গবেষক তানিয়া আক্তার, ভলান্টিয়ার সমরিতা পাল ঐশীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টি জেলায় এ কার্যক্রম চলছে।

দায়িত্বগ্রহণ করার পর মোবাশ্বিরা সরকার আইরিন বলে, ‘আমি নিজেই একজন শিশু, কিন্তু আমি এতো বড় একটি দায়িত্ব পেয়েছি সেজন্য গর্ববোধ করছি।’ শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আইরিন। এই দিন তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন বলেন, ‘আমরা জানি যে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। সুতরাং তারা যখন এরকম একটা দায়িত্বশীল পদে থেকে দায়িত্বশীল পদে অধিষ্ঠিত হওয়ার চিন্তাটা তাদের মাথায় আসে, তখন দেশের প্রতি তাদের যে কর্তব্য যেটা সে নিজে থেকে করতে চায় এবং সেই জিনিসগুলো তাদের মাথায় কাজ করে।’ তিনি আরো বলেন, ‘আইরিনের সুন্দর চিন্তা ভবিষ্যতে সফল হোক। সে যেন অনেক বড় জায়গায় যেতে পারে এবং তার যে চিন্তা ও স্বপ্ন সেটা যেন বাস্তবে রূপ দিতে পারে সেই আশাবাদ রইল।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে