editor

প্রকাশিত: 8:33 PM, October 8, 2021

ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি'র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টায় সিলেট নগরীর আইনজীবী সমিতির ২নং বার হলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী।

বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে সংগঠনের সিলেট মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২১-২০২২ সেশনের জন্য সিলেট মহানগর সভাপতি পুনঃ নির্বাচিত হন সাইফুল ইসলাম জলিল ও সেক্রেটারি পুনঃ মনোনীত হন লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি পুনঃ মনোনীত হন মুহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হন মুজ্জাম্মিল হক, সিলেট পূর্বজেলা সভাপতি পুনঃ মনোনীত হন মুহাম্মদ এনামুল ইসলাম ও সেক্রেটারি পুনঃ মনোনীত হন রুহুল আমীন, এবং শাবিপ্রবি’র সভাপতি পুনঃ নির্বাচিত হন জাকারিয়া হোসাইন জাকির ও সেক্রেটারি মনোনীত হন ইমরুল কায়েস নাহিদ।

দায়িত্বশীল নির্বাচন কার্যক্রম পরিচালনা ও নির্বাচিত/মনোনীত সভাপতিদেরকে শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

অনুষ্ঠিত সমাবেশের সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম এবং শাবিপ্রবির সভাপতি জাকারিয়া হোসাইন জাকির এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও পাঠাগার সম্পাদক আফজাল হোসাইন কামিল, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট শহর সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট শহর সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি মাওলানা দিলওয়ার হোসাইন, খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সাবেক পরিচালক মাওলানা শাহিদুর রহমান, সিলেট পশ্চিম জেলা সাবেক সভাপতি হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সেক্রেটারী মুহাম্মদ খায়রুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারী লিটন আহমদ জুম্মান, সিলেট পূর্ব জেলা সেক্রেটারী রুহুল আমীন, সিলেট পশ্চিম জেলা সেক্রেটারী মুজাম্মিল হক, শাবিপ্রবি সেক্রেটারি ইমরুল কায়েস নাহিদ, সিলেট পশ্চিম জেলা সাবেক সেক্রেটারি মোহাম্মদ শাহাবুদ্দীন প্রমুখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন