editor
প্রকাশিত: 11:35 PM, October 30, 2021

স্বমহিমায় গৌরবোজ্জ্বল বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা : কামরুল হুদা
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন সত্ত্বেও বিএনপি স্বমহিমায় গৌরবোজ্জলভাবে ঠিকে আছে। বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসার স্থান নেই।
শক্তিশালী তৃনমূল ছাড়া দলকে সুসংগঠিত করা সম্ভব নয়। তাই সময়ের অপরিহার্য দাবীর প্রেক্ষিতে ত্যাগী ও সক্রিয়দের সমন্বয়ে শক্তিশালী তৃনমূল বিএনপি গঠনের কাজ চলছে।
সিলেটের প্রতিটি শাখায় দলকে সুসংগঠিত করতে আমাদের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন গড়ে তুলতে শহীদ জিয়ার সৈনিকদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি শনিবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি আয়োজিত দশগাওঁ নয়াগাঁও উচ্চবিদ্যালয় মিলনায়তনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ওসমান গনীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম শাহপরান, মোঃ জসিম উদ্দিন, জেলা বিএনপি নেতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, মাহবুব আহমদ, আরিফ ইকবাল নেহাল,শাহআলম স্বপন, জেলা বিএনপি নেতা এডভোকেট শাহজাহান সিদ্দিকী, সাবেক ইউপি সদস্য ওসমান গনী, উপজেলা বিএনপি নেতা, কমর উদ্দিন, জয়নাল আবেদীন, খলিক আহমদ, আব্দুল করিম শিকদার, গোলাম সরওয়ার সোহেল, আজাদুর রহমান, সাহেদ মেম্বার, ইলিয়াস মেম্বার,আব্দুল কাদির, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহবায়ক বৃন্দের মধ্যে বশির আহমদ, সামসুউদ্দিন,ওসমান গনী,এবাদুর রহমান, মাসুদ রানা,আব্দুস শুকুর মেম্বার প্রমুখ। সভায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সাবেক এমপি প্রয়াত দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত বশির আহমদ, সিরাজ উদ্দিন, সাবেক আহবায়ক লুৎফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন